Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

লক্ষ টাকার বেশি থাকলে ব‍্যাংক হিসাব থেকে আবগারি শুল্ক কর্তন শুরু

পাহাড় কন্ঠ ডেস্ক:
আপডেট : January 2, 2022
Link Copied!

পাহাড় কন্ঠ ডেক্সঃদেশের যেকোন ব্যাংক হিসাবে নিম্নতম ১ লক্ষ টাকা থাকা গ্রাহকদের হিসাব দেকে আবগারি শুল্ক কাটা শুরু করেছে সকল ব্যাংক। সর্বনিম্ন ১৫০ টাকা কাটা হচ্ছে ব্যাংক হিসাবে জমা রাখা অর্থ থেকে।

প্রতি বছর জানুয়ারি-ডিসেম্বর মাস ধরেই আবগারি শুল্ক কেটে রাখবে ব্যাংক। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে কেটে রাখা এসব অর্থ পরবর্তীতে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হচ্ছে।

এনবিআর সূত্রে জানা যায়,২০২০-২১ অর্থবছরে প্রায় আড়াই হাজার কোটি টাকার আবগারি শুল্ক আদায় হয়েছে।

ব্যাংক হিসাবে একজন গ্রাহকের ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত থাকলে ১৫০ টাকা, ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত থাকলে ৫০০ টাকা, ১০ লক্ষ থেকে ১ কোটি টাকা পযর্ন্ত থাকলে ৩ হাজার টাকা, ১ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা পযর্ন্ত থাকলে ১৫ হাজার টাকা এবং ৫ কোটি টাকার ওপরে থাকলে ৪০ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হবে।