নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২১, ১০:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২৩ জন

বান্দরবা‌নে প্রাচীন বৌদ্ধ বিহারের নব নির্মিত ভবনের উদ্বোধন

Copy Link

মোহাম্মদ আজিজ উল্লাহঃবান্দরবানের রোয়াংছড়ির ২শ বছরের পুরা‌নো প্রাচীনতম বৌদ্ধ বিহারের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়ে‌ছে।

শুক্রবার (৩১‌ডি‌সেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বো‌র্ডের ১কোটি ৮৯লক্ষ টাকা ব্যয়ে রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।নবনির্মিত ভবনের উদ্বোধনের সময় বৌদ্ধ ধর্মীয় রীতি অনুসারে পঞ্চশীল গ্রহণ ও জলসিঞ্চনের মাধ্যমে নবনির্মিত বিহারে উৎসর্গ করা হয়।

এসময় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে,আর তারই সুযোগ্য কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সকল ধ‌র্মের মানুষের ধর্মীয় রীতিনীতি পালনে আন্ত‌রিকতার সাথে কাজ করছে আর এতে দেশ এগিয়ে যাচ্ছে।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বো‌র্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার মো.’‌রেজা সরোয়ার,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বো‌র্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকল্প প‌রিচালক মোঃ আবদুল আ‌জিজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বো‌র্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাতসহ জেলা ও উপজেলার বিভিন্ন বিহারের বিহারাধ্যক্ষ এবং ধর্মপ্রাণ পূজারীরা উপস্থিত ছিলেন।

উ‌ল্লেখ‌্য, এছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বো‌র্ডের বাস্তবায়নে ৩০লক্ষ টাকা ব্যয়ে রোয়াংছড়ি উপজেলা অফিসার্স ক্লাব ভবন, ৩০লক্ষ টাকা ব্যয়ে রোয়াংছড়ি উপজেলা প্রেসক্লাব ভবন এবং ৩৫ লক্ষ টাকা ব্যয়ে আমতলী পাড়া বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!