babul khan
৩০ ডিসেম্বর ২০২১, ৪:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৯৮ জন

বান্দরবান বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার শুভ উদ্বোধন

মোহাম্মদ আজিজ উল্লাহঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে, সারা দেশের ন‍্যায় বান্দরবানে ৩ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন এর আয়োজনে, স্থানীয় সরকার বিভাগ এর সহযোগিতায়,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যাবস্থাপনায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে মেলার উদ্বোধন হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
প্রফেসর ড. মোহীত উল আলম,প্রাক্তন উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।বিশেষ অতিথি হিসেবে জনাব ক্য শৈ হ্লা মার্মা,চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,লেঃ কর্ণেল কাজী নাদির হোসেন,অধিনায়ক ডিজিএফআই বান্দরবান, লেঃ কর্ণেল মোঃ মঈনুল হক, জোন কমান্ডার, বান্দরবান সেনাজোন, জেরিন আখতার,পুলিশ সুপার বান্দরবান, ডা.অংসুইপ্রু মার্মা,সিভিল সার্জন, বান্দরবান।এছাড়াড়াও জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বই মেলা উপলক্ষে নিজের লেখা কিছু বই মেলায় প্রদর্শনীর জন্য জেলা প্রশাসকের হাতে তুলে দেন।এ সময় তিনি বলেন বই আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান ক্যা শৈ হ্লা বলেন, পার্বত্য এই জনপদে অনেক সম্প্রদায়ের বসবাস।দুর্গম বহু এলাকায় অনেক গুনী জনের জন্ম ও বেড়ে উঠা।তারা প্রচলিত শিক্ষায় শিক্ষিত না হলেও তাদের জ্ঞানের ভান্ডার অফুরন্ত।পার্বত্য মন্ত্রীর পরামর্শে আমরা জেলা পরিষদের পক্ষ হতে পদক্ষেপ নিচ্ছি,সকল সম্প্রদায়ের কৃষ্টি-ঐতিহ্য সমূহ,সম্প্রদায়ের কবি ও লেখকদের লেখনি গুলো সংরক্ষণ করে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বইয়ের মাধ্যমে প্রকাশ করব।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজকের এই বাংলাদেশ আমরা পেতাম না।বঙ্গবন্ধুর কারনে আজ আমরা মাতৃভাষায় নিজেদেরকে বিশ্বের দরবারে উপস্থাপন করতে পেরেছি।মন্ত্রী আরো বলেন বই হলো জ্ঞানের ভান্ডার।জ্ঞান অর্জনে বইয়ের বিকল্প নাই।বই মেলা শুধু মেলা নয়,জ্ঞান পিপাসুদের জ্ঞান অর্জনের সম্ভার।যে বই সচরাচর পাওয়া যায় না সেই বই মেলায় পাওয়া যায়। স্কুল,কলেজের পাঠ্যপুস্তকের পাশাপাশি সকল ছাত্র-ছাত্রীদের উচিত বই পড়ার অভ‍্যাস গড়ে তোলা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও আগত অতিথিবৃন্দ মেলায় ষ্টল (৪১ টি) সমূহ পরিদর্শন করেন। মেলার প্রতিটি ষ্টলে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কিত বই এর পাশাপাশি অন‍্যান‍্য বই সমূহ রাখা হয়েছে।এছাড়াও মেলায় দর্শনার্থীদের জন্য প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১০

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১১

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১২

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

১৩

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

১৪

২০ বছর ধরে জেলা সদরে চাকরি করছেন উপ–সহকারী প্রকৌশলী আমানুর রহমান

১৫

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

১৬

বান্দরবান হলর্টিকালচার সেন্টারে দুই দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৭

থানচিতে উপজেলা পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

১৮

কালের ক্যানভাসে বিশ্বাসের দোলাচল

১৯

বন লুটছে বন বিভাগ!

২০
error: Content is protected !!