নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২১, ২:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮৫ জন

বান্দরবান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

Copy Link

মোহাম্মদ আজিজ উল্লাহঃআনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,বান্দরবান পার্বত‍্য জেলার আয়োজনে জেলা সমাবেশ -২০২১ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে সদরস্থ হিলভিউ কনভেনশন সেন্টারে শান্তি ও সুশৃংখলভাবে সমাবেশটি সম্পাদিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম ও পার্বত‍্য চট্টগ্রাম রেঞ্জ এর উপ-মহাপরিচালক মোঃ শাহ্বুদ্দিন,বিএএমএস,পিএএমএস।

সমাবেশে বান্দরবান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিগত ও চলতি বছরের বিভিন্ন সফলতা এবং আগামী বছরের কার্যক্রম,জেলার গুরুত্বপূর্ণ দপ্তরের সাথে সমন্বয়,সদস‍্যদের তথ‍্য পর্যালোচনা, রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংশ্লিষ্টতা, সরকারী সুযোগ – সুবিধা ইত‍্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

এসময় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, জেলা আনসার ভিডিপি কমান্ডার সাহাদাত হোসেন,এএইচএম আজিম উদ্দিন,পরিচালক ৩২ আনসার ব‍্যটালিয়ন,লামা,আব্দুল মজিদ পরিচালক ১৯ আনসার ব‍্যটালিয়ন রুমা,

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে পার্বত‍্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস‍্য কাজল কান্তি দাশ বলেন,জাতির জনক বঙ্গবন্ধু ও দেশনেত্রী শেখ হাসিনার অন‍্যতম প্রিয় সংগঠণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় নির্বাচনে, করোনাকালীন সময়ে,দূর্যোগে ও দেশের দুর্দিনে প্রশংসনীয় অবদান রেখেছেন।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, জাতীয় নির্বাচন ও চলমান ইউপি নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংশ্লিষ্টতা অত‍্যন্ত প্রশংসার দাবিদার।প্রধান অতিথি বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে আনসার বাহিনী স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।দেশের স্বার্থে সকল রাষ্ট্রীয় কর্মকান্ডে আমাদের অবদান রয়েছে।এছাড়াও আমাদের সদস‍্যদের সামরিক প্রশিক্ষণ,সেলাই প্রশিক্ষণ,ড্রাইভিং সহ নানারকম সাবলম্বী মূলক প্রশিক্ষণ দেয়া হয়।ভবিষ‍্যতে দেশের যেকোন কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন‍্য সকলকে আহবান করেন।

সমাবেশ শেষে সকল উপজেলা দলনেতাদের একটি করে ফনেক্স সাইকেল এবং দলনেত্রীদের মাঝে একটি করে সেলাই মেশিন ও অন‍্যান‍্য সদস‍্যদের কৃতিত্বের পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!