নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২১, ৮:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬৪০ জন

বান্দরবান রোয়াংছড়ি ৫ দফা দাবীতে ট্যুরিষ্ট গাইডদের মানববন্ধন

Copy Link

রোয়াংছড়ি  প্রতিনিধিঃবান্দরবান রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহীর বিরুদ্ধে ট্যুরিষ্ট গাইড উ অং সিং মারমাকে বেআইননিভাবে মারধরে প্রতিবাদে মানববন্ধন করেছে রোয়াংছড়ি ট্যুরিষ্ট গাইড

সংগঠন।মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে রোয়াংছড়ি উপজেলা কার্যালয় চত্বরে রোয়াংছড়ি ট্যুরিষ্ট গাইড সমিতির ব্যানারে,ইউএনও ফোরকান এলাহীকে অপসারণ এবং পাঁচটি দাবি নিয়েএই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ব্যানার ও প্লেকার্ড ফেষ্টুন হাতে নিয়ে স্থানীয় প্রায় শতাধিক ট্যুরিস্ট গাইড ও ভুক্তভোগী পরিবার মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনের আগে রোয়াংছড়ি ট্যুরিষ্ট গাইড অফিস কার্যালয় হতে একটি প্রতিবাদ মূলক শো ডাউন করে উপজেলা কার্যালয়ে প্রাঙ্গনে এসে শেষ হয়।

ভুক্তভোগী পর্যটক গাইড উ অং সিং মারমা বলেন,২৬ শে ডিসেম্বর সকালে ইউএনও মহোদয় ফোন করে আমাকে তাঁর কার্যালয়ে ডেকে ঘটনার বিষয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ করেন এক পর্যায়ে অফিস রুমের দরজা বন্ধ করে ইচ্ছে মত কিল ও ঘুষি মারতে থাকেন এতে আমি আঘাত প্রাপ্ত হই, এখনও শরীরে ব্যাথা আছে।

এসময় ভুক্তভোগীর পিতা মুই সা চিং বলেন, আজকে সামান্য অপরাদে আমার ছেলেকে ইচ্ছে মতো মারধর করে ইউএনও মহোদয়। আগামীতে অন্য কোন পরিবারে সন্তানে ওপরও বেআনইনিভাবে হাত তুলতে পারে, আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু সমাধান ও বিচার চাই।

রোয়াংছড়ি উপজেলা ট্যুরিস্ট গাইড কমিটির সভাপতি পলাশ তঞ্চঙ্গ্যা বলেন, ফোরকান এলাহী(অনুপম)স্যার আমাকে ও উ অং সিং(ভুক্তভোগী গাইড)কে তাঁর অফিসে ডেকে পাঠান। অনেকক্ষণ কথা বলার পর তিনি (ইউএনও) হঠাৎ রেগে গিয়ে দরজা জানালা বন্ধ করে আমার গাইড ভাইকে মারতে শুরু করেন। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেছি।

এ ব্যাপারে উপজেলার চেয়ারম্যান চহাইমং মারমা জানান, নির্বাচনের কারণে ঘটনার বিষয়টি তিনি অবগত ছিলেন না। তারপরও খোঁজ নিয়ে দুই পক্ষকে নিয়ে বসেই সমাধানের চেষ্টা করার আশ্বাস দেন।

উল্লেখ্য যে, গত ২৫ শে ডিসেম্বর রোয়াংছড়ি পর্যটন স্পট দেবতাকুমের নৌকা যোগে পার হাওয়ার সময় সিরিয়াল মেনটেন নিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গেস্টদের সাথে দেবতাকুম ট্যুরিস্ট গাইড কমিটির সাথে কথা কাটাকাটি হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

নাইক্ষ্যংছড়িতে বাদ পড়া শিশুদের হামের টিকা প্রদান

চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

কাপ্তাই হ্রদে ফিরেছে জলরাশি, প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির প্রকৃতি

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও অতিবৃষ্টিতে বেহাল বান্দরবান পৌর এলাকার সড়কগুলো

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

প্রথমবারের মতো রাঙ্গামাটি আসছেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

১০

রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা

১১

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

১২

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

১৩

চোখের আলো হারাতে বসা মানুষের পাশে কে এস মং, তিন হাজার রোগী পেয়েছেন ফ্রি চিকিৎসা

১৪

রুমায় হামের উপসর্গ নিয়ে এক মাসে প্রাণ হারালো ৫ শিশু

১৫

বান্দরবান পৌরসভার বর্জ্য এখন কৃষি জমিতে

১৬

বান্দরবানে হ্যান্ডমেড জুয়েলারি ব্র্যান্ড ‘আঁচল’ নিয়ে এগোচ্ছেন নাঈমা

১৭

মানবিক সেবার জন্যে সম্মাননা পেল রাঙ্গামাটি হিল সার্ভিস পরিবার

১৮

২৭ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আরবি ক্যালিগ্রাফি স্মারক উপহার

১৯

বাংলা ভাষা-সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান

২০
error: Content is protected !!