নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২১, ৪:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৪০ জন

উন্নয়ন বোর্ডের নতুন  অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বীর বাহাদুর

Copy Link

মোহাম্মদ আজিজ উল্লাহঃপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,এমপি।

সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১২ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান কার্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকতার মধ‍্য দিয়ে ৬ কোটি টাকা ব‍্যয়ে ৫ তলা এ ভবনের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় বান্দরবান পু‌লিশ সুপার জে‌রিন আখতার, পার্বত‌্য চট্টগ্রাম উন্নয়ণ বোর্ড বান্দরবান ইউ‌নি‌টের প্রকল্প প‌রিচালক আবদুল আ‌জিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়া‌ছির আরাফাতসহ বান্দরবা‌নের বি‌ভিন্ন অ‌ফি‌সের কর্মকর্তা, ঠিকাদার ও সাংবা‌দিকর‌া উপ‌স্থিত ছি‌লেন।

উদ্বোধনকালে মন্ত্রী ব‌লেন, বর্তমান সরকারের আন্ত‌রিকতায় পার্বত‌্য চট্টগ্রা‌মের প্রত‌্যন্ত অঞ্চ‌লেও এখন উন্নয়‌নের ছোঁয়া লে‌গে‌ছে। পার্বত‌্য এলাকা এখন আর দূর্গম নয়। ধী‌রে ধী‌রে সবগু‌লো এলাকা উন্নয়‌নের দি‌কে এ‌গি‌য়ে যা‌চ্ছে।

নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত জানান,দীর্ঘ ২৫ বছর যাবত ৩ তলা বিশিষ্ট একটি পুরোনো বিল্ডিংয়ে পার্বত‍্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের অফিসিয়াল কার্যক্রম চলছে।দাপ্তরিক কাজে ভবন প্রশস্ত করা, মূলতঃ প্রয়োজনের উপর ভিত্তি করেই এই নতুন ভবন তৈরীর প্রকল্পটি কর্তৃপক্ষ হাতে নিয়েছে। উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের নিজস্ব তত্বাবধানে এই ভবনের নির্মান কাজ চলবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!