babul khan
৩০ নভেম্বর ২০১৯, ৯:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৬৭ জন

খাগড়াছড়ি শান্তি চুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষে ‘সংবাদ সম্মেলন’

Copy Link
[ppsp_buttons show="print,live_tv,picture,copy"]

খাগড়াছড়ির জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, শান্তি চুক্তির কারণেই পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। পাহাড়ের মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে।

ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির (শান্তি চুক্তি) ২২ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কংজরী চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামের দুই দশকের বেশি সময় ধরে চলা সংঘাতপূর্ণ পরিস্থিতির অবসানের জন্য শান্তি চুক্তির পদক্ষেপ নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে এ চুক্তি করেন তিনি।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের কাছে ঐতিহাসিক এ চুক্তির গুরুত্ব অনেক বেশি। এ চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের দ্বার উন্মোচিত হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২ বছর পূর্তিতে বৃক্ষরোপন, র‍্যালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতারণার অভিযোগে আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে রাজবিলায় প্রস্তুতি সভা

সমাজ রক্ষায় মাদককে ‘না’ বলার আহ্বাননে বান্দরবানে মানববন্ধন

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বিশিষ্ট ৩২ নাগরিকের বিবৃতি

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

নাইক্ষ্যংছড়ি সফরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

১১

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

১২

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

১৩

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

১৪

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

১৫

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

১৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১৭

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১৮

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১৯

জনপদের নীরব সেবক–কে এস মং

২০
error: Content is protected !!