Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবা‌নে বিজিবি দিবস উপল‌ক্ষ্যে বস্ত্র বিতরণ করে‌ছে ৫৭বিজিবি

নিজস্ব প্রতিনিধিঃ
আপডেট : December 20, 2021
Link Copied!

মোহাম্মদ আজিজ উল্লাহঃবান্দরবা‌নে বিজিবি দিবস-২১, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করে‌ছে আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়ন।

সোমবার (২০‌ডি‌সেম্বর) সকা‌লে বস্ত্র বিতরণ কা‌লে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন আলীকদম ব্যাটালিয়ন(৫৭বিজিবি)এর অধিনায়ক লে: ক‌র্ণেল মোঃ ইফ‌তেখার হো‌সেন।

এসময় আলীকদম সদ‌রের দুঃস্থ ৪শ অসহায় পাহাড়ি, বাঙ্গালী পরিবারের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।

৫৭‌বি‌জি‌বির অ‌ধিনায়ক ব‌লেন, আলীকদম ব্যাটালিয়নের ৫৭বিজিবি বাংলাদেশের সবচেয়ে দূর্গম অঞ্চলগুলোর অন্যতম। তারা থানচি উপজেলার বাংলাদেশ-মায়ানমার সীমান্তের বিজিবি ক্যাম্পগুলোতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে বিভিন্ন সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা রেখে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাক‌বে ব‌লেও জানান তি‌নি।

এসময় ৫৭‌বি‌জি‌বির বিভিন্ন কর্মকর্তাসহ স্থানীয় গন‌্যমান‌্য ব‌্যক্তিরা উপ‌স্থিত ছি‌লেন।