নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২১, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৯ জন

বান্দরবান সন্ত্রাসীদের গুলিতে এক পল্লী চিকিৎসক গুলিবিদ্ধ!

Copy Link

মোহাম্মদ আজিজ উল্লাহঃ বান্দরবানে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে এক পল্লী চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছে।আজ শনিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলার সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের চাকমা পুনর্বাসন পাড়াতে গোলাগুলির ঘটনাটি ঘটে।গুলিবিদ্ধ পল্লী চিকিৎসক বোধিপ্রিয় চাকমা (৩৭), সে টংকাবতী পুনর্বাসন চাকমা পাড়ার নবীন কান্ত চাকমার ছেলে।বিগত ৭/৮ বছর যাবত সে এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৬ টায় ৫/৬ জন সশস্ত্র সন্ত্রাসী তার বাড়ীতে গিয়ে তাকে ডাকাডাকি করে।সন্ত্রাসীদের উপস্থিতি বুজতে পেরে সে ঘরের পিছন দিক দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ‍্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে সে ২ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়ে।

সন্ত্রাসীরা পাড়ার লোকজন কে বিভিন্ন ভয়ভীতি দেখায় এবং প্রশাসনের লোক আসলে পাড়াবাসী যেন বলে- তাকে হাতী আক্রমন করেছে।অন‍্যথায় পাড়ার সবাইকে এরকম অবস্থা করা হবে হুমকি দিয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত‍্যাগ করে।

স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ বোধিপ্রিয় চাকমা কে চিকিৎসার জন‍্য পদুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলায় ১ নং কক্ষের ১৫ নং বেডে চিকিৎসাধীন রয়েছে।চিকিৎসকরা জানিয়েছে, তার ২ পায়ে গুলির চিহ্ন পাওয়া গেছে এবং শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।আজ রাতে তার শরীরে অস্ত্রপচার করা হতে পারে।

বিশেষ সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ পল্লী চিকিৎসক বোধিপ্রিয় চাকমা আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর একজন সক্রিয় সোর্স সন্দেহে সন্ত্রাসীরা তাকে গুলি করেছে। তবে জেএসএস (মূল) দলের সশস্ত্র সন্ত্রাসীদেরকেই বেশীরভাগ লোক উক্ত ঘটনার জন‍্য দায়ী করছেন।

খবর পেয়ে বান্দরবান সেনা জোন (৫ ইবি) এর আওতাধীন আমতলী আর্মি ক‍্যাম্প হতে সেনাবাহিনীর একটি টহল ঘটনাস্থলে গমন করেছে।পাড়াবাসী ও স্থানীয়রা সেনা টহল দলের নিকট সন্ত্রাসীদের গমনাগমন ও গোলাগোলির কোন তথ‍্য দিতে রাজি হননি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন এবং থানায় এই ব‍্যাপারে এখনো পযর্ন্ত কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। তবে অভিযোগ আসলে পুলিশ যথাযথ আইনী ব‍্যবস্থা নিবেন বলে তিনি জানিয়েছেন।এপ্রেক্ষিতে উল্লেখিত এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল চলমান রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!