Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ‌্যংছড়ি’র ঘুমধুমে এক কন্যা শিশু পানিতে ডুবে মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট : December 17, 2021
Link Copied!

জাহাঙ্গীর আলম কাজলঃ নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে রুবিনা আক্তার নামের ১০ মাস বয়সের এক দুগ্ধ শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টায় তার মৃতদেহটি ঘুমধুম ইউনিয়নের বেতবনিয়া বাজার সংলগ্ন নিজবাড়ির সামনের পানি চলাচলের ছড়া থেকে উদ্ধার করা হয়।

মৃত শিশুর পিতা নুরুল ইসলাম জানান,বাড়ির সামনে পানির ছড়া রয়েছে।শিশুটি উঠানে হামাগুড়ি দিয়ে খেলছিল।তার মাতা বাড়ি ঢুকলে মুহুর্তেই শিশুটি পানিতে পড়ে যায়।মাতা এসে পানি থেকে উদ্ধার করে তৎক্ষনাৎ কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যায়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি অপমৃত মামলা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই জীবন চৌধুরী জানান,মামলার বিষয় তদন্তাধীন রয়েছে।তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।