নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২১, ১২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭০ জন

মহান বিজয় দিবস উপলক্ষে পিসিএনপির শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

Copy Link

মোহাম্মদ আজিজ উল্লাহঃপার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) বান্দরবান জেলার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল),শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা সদরস্থ মুসাফির পার্কে পিসিএনপি জেলা সহ সমাপতি আব্দুস শুক্কুর এর সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র,শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব কাজী মোঃ মজিবর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি জেলা সহ সভাপতি মোঃ রুহুল আমিন,পিসিএনপি জেলা সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন,পিসিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জালাল,জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আফসার,পিসিএনপি পৌর সভাপতি সামছুল ইসলাম শামু,পৌর সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম,পিসিএনপি লামা উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,পিসিএনপি জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইকবাল হোসেন,ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান আখন্দ। এছাড়াও পিসিএনপি ও তাদের সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী সহ জেলার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সভায় বাঙ্গালী জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও মহান মুক্তিযুদ্ধের মহাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে কাজী মোঃ মজিবর রহমান বলেন, পার্বত‍্য চট্টগ্রামে বসবাসরত সকল নাগরিকদের সম অধিকার ও বৈষম্রহীন বন্টনসহ নিশ্চিত করতে হবে। পার্বত‍্যবাসীর নিরাপত্তা জোরদার করনে সেনাবাহিনী,বিজিবি ও পুলিশ ক‍্যাম্প বৃদ্ধি করতে হবে।এছাড়াও তিনি পার্বত‍্য এলাকায় শান্তি বিনষ্টকারী বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসীদের প্রতি তীব্র নিন্দা জানান।

আলোচনা সভা শেষে জেলার গরীব ও দুস্থ ৮০০ জনগণের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও ১০০ জন গরীব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!