নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২১, ৪:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬৪ জন

বান্দরবানে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

Copy Link

মোহাম্মদ আজিজ উল্লাহঃ আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে।এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা পাকিস্তানি সেনাবাহিনীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন এর আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।সকালে বান্দরবান বাস স্ট্যান্ড সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক এ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তাবক অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইয়াছমীন পারভীন তিবরীজি।অন্যান্যদের মধ্যে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার জেরিন আক্তার পিপিএম, জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট শাহাদত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ।এছাড়াও বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

পুষ্পস্তবক অর্পণ শেষে বেলা ১১ টায় বান্দরবান জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে শহীদ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত‍্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস‍্য শফিকুর রহমান,পুলিশ সুপার,ডিপুটি সিভিল সার্জন,জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলার গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পূর্বমুহূর্তে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার আলবদর, আলশামস বাহিনীর সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাহিত্যিক, লেখক,সাংবাদিক প্রকৌশলী, চিকিৎসকসহ দেশের মূল‍্যবান অগণিত বুদ্ধিজীবীদের নিৃশংস ভাবে হত্যা করেছিল। আমরা মাননীয় প্রধান মন্ত্রীর পক্ষ হতে এর তীব্র নিন্দা জানাই ঐবং দেশের সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আজীবন শ্রদ্ধাঞ্জলি বজায় রাখব।

এছাড়াও বান্দরবান জেলা আওয়ামী লীগ এর উদ্যোগে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর ও পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাসের নেতৃত্বে আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীগণ আনুষ্ঠানিকতার মাধ‍্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।বিকাল ৩ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বান্দরবান জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং জেলার অন‍্যান‍্য উপজেলায় এই দিবসটি যথাযথ মর্যাদার সাথে উদযাপিত হয়েছে।

অনুষ্ঠান শেষে পার্বত্য মন্ত্রী মহোদয় বান্দরবান শিশু একাডেমীর ৬ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!