নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২১, ১২:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯২ জন

বান্দরবান জেএসএস নেতা অপহরণ

Copy Link

বান্দরবান এক জেএসএস নেতা কে অপহরণ করেছে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা।বান্দরবান সদর উপজেলার ডুলুপাড়া এলাকা হতে ১২ ডিসেম্বর রবিবার রাত আনুমানিক ৯ টায় এই অপহরণের ঘটনা ঘটে।

অপহৃত ব‍্যক্তির নাম পুশৈ থোয়াই মার্মা (৩৮),তিনি সদর উপজেলার কুহালং ইউনিয়নস্থ চেমীডুলু পাড়ার অং ছা সিং মার্মার ছেলে।এছাড়াও তিনি আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস এর বান্দরবান সদর উপজেলার সাধারণ সম্পাদক ও জেএসএস বান্দরবান জেলা কমিটির সদস‍্য।

স্থানীয় সূত্রে জানা যায়,অপহৃত ব‍্যক্তি পুশৈ থোয়াই মার্মা তার নিজ বাড়ীতে রাতের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ কয়েকজ অজ্ঞাতনামা পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসী তার ঘরে প্রবেশ করে তাকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণকারীদের কাউকে স্থানীয়রা সনাক্ত করতে পারেনি।কেন? বা কি কারনে এই অপহরণ ঘটেছে এরও সঠিক কোন কারন কেউ বলতে পারছেনা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন-বান্দরবানে বর্তমানে ৫ টি আঞ্চলিক রাজনৈতিক দল নিজেদের আধিপত‍্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন অনাকাংখিত ঘটনা ঘটাচ্ছে।

দলগুলো হলো: জেএসএস (মূল দল) জেএসএস(সংস্কার),ইউপিডিএফ,ইউপিডিএফ (গণতান্ত্রিক),মগ লিবারেশন পার্টি।এসব দলগুলোর আধিপত‍্য বিস্তারের কর্মকান্ডের সুযোগ নিয়েও অন‍্য কোন পক্ষ এই ধরনের কাজ করছে বলে তার ধারনা।

এ বিষয়ে বান্দরবান সদর থানা অফিসার্স ইনচার্জ রফিকুল আমিন বলেন,আমি শুনেছি কিন্ত কে বা কার এই অপহরণ করেছে এখন জানি না।

উল্লেখ যে, অপহরণ সহ চলতি সপ্তাহে বান্দরবান ৪ জন কে অপহরণ করা হয়,তারমধ‍্যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ২ জন কে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে বলেও স্থানীয়রা জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!