আকাশ মারমা মংসিংঃআসন্ন আগামী ৫ম ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে ৪নং সুয়ালক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী উক্যনু মার্মা চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছে।
৫ ডিসেম্বর রবিবার সকালে বান্দরবান নির্বাচনে কমিশনে কার্যালয়ের রিটার্নী কর্মকর্তা পিরান্টু চাকমার নিকট মনোনয়ন ফরম জমা দেন।
জানা যায়,আগামী ৫ই জানুয়ারী ২০২২ সালে প্রথম বছরে শুরু হতে যাচ্ছে ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এইবার নির্বাচনে ৪নং সুয়ালক ইউনিয়নে আওয়ামীলীগে নৌকা প্রার্থী পদে ১জন, ও ২জন স্বতন্ত্র পদে, কুহালং ইউনিয়নে নৌকা প্রার্থী পদে ১জন, ও টংকাবতী ইউনিয়নে নৌকা প্রার্থী ১জন, স্বতন্ত্র প্রার্থী পদে ১জন মনোনয় পত্র সংগ্রহ করেছে। আজ সকালে নির্বাচন অফিসে ৪নং সুয়ালক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী উক্যনু মাত্মা মনোনয়ন পত্র জমা দেন।
বান্দরবান নির্বাচন কার্যালয়ের রিটার্নীং কর্মকর্তা পরান্টু চাকমা জানান, আগামী ৫ই জানুয়ারী ৫ম ধাপে ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর একজন মনোয়ন ফরম জমা দিয়েছে। ইউপি নির্বাচনকে সামনে রেখে বান্দরবান সদর উপজেলায় ২নং কুহালং, ৪নং সুয়ালক, ও ৫নং টংকাবতী সহ ৩টি ইউনিয়ন ৬ জন চেয়ারম্যান পদে ও সদস্য পদে ১০০ জন উপরে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। তবে এই মাসে জমা দেওয়া শেষ সময় ৯ তারিখে পর সঠিক তথ্য জানতে পারব।


