মোহাম্মদ আজিজ উল্লাহঃ বান্দরবান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন জেলা কমিটি।
৫ ডিসেম্বর ১১ টায় মুসাফির চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলা শাখার,সহ-সভাপতি আব্দুর শুক্কর, সভাপতিত্বে “পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতি-ধর্মের মানুষের স্বার্থ রক্ষায় নিবেদিত” পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আবুল কালাম,সহ সভাপতি,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা কমিটির প্রচার সম্পাদক,মোঃ ইকবাল হোসেন,পৌর সভাপতি শামসুল হক শামু, জেলা মহিলা পরিষদের সভানেত্রী,রাহিমা বেগম,সদর উপজেলার সাধারন সম্পাদক,মোঃ আব্দুল হক,সাংগঠনিক সম্পাদক মোঃ আফসার, সহ সাংগঠনিক সম্পাদক পিসিএনপি বান্দরবান জেলা,মোঃ মিজানুর রহমান আখন্দ,সাংগঠনিক সম্পাদক,পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ সহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন- পার্বত্য চট্রগ্রামে শিক্ষা,চাকুরী সহ সকল ক্ষেত্রে বৈষম্যহীন সুষম বন্টন নিশ্চিত করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জনগণের পাশে থাকবে।অতিদ্রুত প্রত্যাহার কৃত সকল সেনা- ক্যাম্প পূনঃস্থাপন করে পার্বত্যবাসীর নিরাপত্তা জোরদার করতে হবে এবং সেনাবাহিনী,র্যাব,বিজিবি ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম থেকে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করা সহ সকল জাতি গোষ্ঠীর সম-অধিকার নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আহবান জানান।


