নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর ২০২১, ১০:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭০ জন

রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর বার্ষিক সাধারন সভা

Copy Link

মোহাম্মদ আজিজ উল্লাহঃ বান্দরবানে রেডক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারন সভা (AGM)-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

 ৪ ডিসেম্বর শনিবার সন্ধ‍্যা ৭টায় বান্দরবান  মেঘলায় রেডক্রিসেন্ট ইউনিট অফিস প্রাঙ্গনে,কার্যনির্বাহী কমিটির আয়োজনে,  রেডক্রিসেন্ট ইউনিটের সভাপতি ও  জেলা পরিষদ চেয়ারম্যান ক‍্যশৈহ্লা মার্মার সভাপতিত্বে, রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌর আওয়ামীলীগের সভাপতি  অমল কান্তি দাশ এর সঞ্চালনায় এবং লেভেল অফিসার মোঃ মোশারফ হোসেন এর সুশোভন উপস্থাপনায়  বর্ণাঢ্য আয়োজনের মধ‍্য দিয়ে এই বার্ষিক সাধারণ সভা (AGM)-২০২১ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বত‍্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি, জেলা প্রশাসক মিসেস ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার মিসেস জেরিন আখতার,র‍্যাব-১৫ বান্দরবান (সিপিসি-৩) এর পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার জনাব আব্দুস সালাম , সিভিল সার্জন ডাঃ অংশৈপ্রু চৌধুরী,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস‍্য জনাব মোজাম্মেল হক বাহাদুর।এছাড়াও রেডক্রিসেন্ট সদস‍্যগণ সহ জেলার গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিট ভবন এর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ,আসবাবপত্র সরবরাহ,রাস্তা নির্মাণ ও আনুষাঙ্গিক কাজ সমূহের উদ্বোধন করেন।পরে পবিত্র ধর্মগ্রন্থ হতে তেলোয়াত, আজীবন সদস‍্যদের মধ‍্যে যারা পরলোক গমন করেছেন তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন,ইউনিটের কার্যবিবরণী ও বাৎসরিক আয় ব‍্যয় হিসাব পাঠ,আলোচনা সভা,র‍্যাপল ড্র, মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ‍্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

অতিথি বৃন্দ তাদের বক্তব‍্যে বলেন- বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতির  অক্লান্ত পরিশ্রম ও সু-নেতৃত্ব,রেডক্রিসেন্টের সদস্য  ও ভলেন্টিয়ারদের আন্তরিক প্রচেষ্টা আর্তমানবেতার সেবায় প্রশংসনীয় ভূমিকা অর্জন করেছেন। কোভিড-১৯ মোকাবেলায়, প্রাকৃতিক দূর্যোগে,অগ্নি নির্বাপনে,ত্রাণ বিতরণে,সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন সেবামূলক কর্মকান্ড সমূহে বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।সর্বপরি বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটির অভাবনীয় ও সুখ‍্যাতি উন্নয়ন অব‍্যাহত রাখা সহ বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের মধ‍্যে শ্রেষ্ঠ ইউনিটে রূপান্তরিত করার জন‍্য প্রধান অতিথি সহ উপস্থিত সকলে সংঘবদ্ধ থাকবেন এবং জেলার সর্বস্তরের জনগণকে সহযোগিতার মনোভাব বজায় রাখার জন‍্য আহবান করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!