Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

আলীকদমে শান্তি চুক্তির ২৪ তম বর্ষপূর্তি দিবস পালিত

আলীকদম প্রতিনিধিঃ
আপডেট : December 2, 2021
Link Copied!

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁঃ বান্দরবানের আলীকদম সেনা জোনের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৪নতম বর্ষপূর্তি পালন উপলক্ষে শোভাযাত্রা র্র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আজ ২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২৩ বীর আলীকদম সেনাজোন এর উদ্যোগে আলীকদম সেনা জোনের উদ্দ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ ও ফ্রী মেডিকেল সেবা প্রদান করা হয়েছে।

এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার, মেজর শেখ আব্দুল্লাহ আল ফারাবি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক দুংড়ি মং মার্মা, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, আলীকদম থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন সরকার ও লামা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ লামা ও আলীকদম উপজেলার ইউপি চেয়ারম্যানগণ।