Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবানে শান্তি চুক্তির ২৪তম বর্ষ পূর্তি উদযাপন

Link Copied!

আকাশ মারমা মংসিংঃবান্দরবান জেলা সদরে নানান আয়োজনে মধ্য দিয়ে পালিত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৪তম বর্ষপূর্তি। ১১টি জনগোষ্ঠি নিজেদের জাতিগোষ্ঠীরির পোশাক পড়ে অনুষ্ঠানে অংশগ্রহন করেন।এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি শোভাযাত্রা র‍্যলী বের হয়ে রাজার মাঠ প্রাঙ্গনে এসে সমাপ্তি ঘটে। শান্তিচুক্তি উপলক্ষে আকাশ বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন মধ্য দিয়ে এক আলোচনা সভা আয়োজন করা হয়।

আকাশে বেলুন উড়িয়ে উদযাপিত হচ্ছে শান্তিচুক্তির ২৪তম বর্ষপূর্তি

আকাশে বেলুন উড়িয়ে উদযাপিত হচ্ছে শান্তিচুক্তির ২৪তম বর্ষপূর্তি

২রা ডিসেম্বর বৃহস্পতিবার সকালে রাজার মাঠ প্রাঙ্গনে জেলা পরিষদ আয়োজনে। পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো, জিয়াউল হক।

এইদিকে দিবসটি উপলক্ষে বান্দরবান সেনাবাহিনী উদ্যেগে গরীব ও অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন এবং বিনামূল্যে চক্ষু শিবিরে আয়োজন করা হয় । পাশাপাশি সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

এসময় আরো উপস্থিত ছিলেন,জোন কমান্ডার,আক্তার উস সামাদ রাফি,পুলিশ সুপার জেরিন আখতার,অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, সিভিল সার্জন অংশৈপ্রু, সদর উপজেলা চেয়ারম্যান এ কেএম জাহাঙ্গীরসহ সরকারি বেসরকারী কর্মকর্তাসহ প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার ও সর্বসাধারণ গণমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।