নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২১, ১১:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৩২ জন

নাইক্ষ্যংছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের ২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) বেলা ১১ টায় কলেজের নতুন অডিটোরিয়াম ভবনে অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলামের উদ্বোধনের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আলহাজ্ব মোঃ শফিউল্লাহ পরিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আপনারা আমাদের গর্ব তাই সুশিক্ষিত হয়ে এলাকায়র বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় অবদান রাখবেন এ আশা ব্যক্ত করে তিনি বলেন, কলেজ প্রতিষ্ঠালগ্নে প্রথম রেজুলেশন তার হাত দিয়ে লিখতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার আগে কলেজটির শিক্ষক ছিলেন তিনি। তবে এই কলেজ পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির হাত ধরে এই বিশাল বিশাল একাডেমিক ভবন হয়েছে এই জন্য মন্ত্রী মহোদয় নাইক্ষ্যংছড়িবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।

সহকারী অধ্যাপক শাহ আলমের সঞ্চালনায় বক্তারা বলেন কলেজটি সরকারিকরণ হলেও পূর্ণতা না পাওয়ায় শিক্ষকরা আছেন বেকায়দায়। এই জন্য পরিপূর্ণ সরকারীকরণ হওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যানেওয়ান চাক,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুস সাত্তার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল,সহকারী অধ্যাপক এমদাদুল্লাহ মোঃ ওসমান, সহকারী অধ্যাপক জসীম উদ্দীন,সিনিয়র প্রভাষক নীলোৎপল বড়ুয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ছিলেন প্রভাষক মোজাহিদুল ইসলাম, প্রভাষক হাসান আহমদ সোবহানী, মুজিবুর রহমান, মুজিবুল হক, প্রভাষক জাহানারা লাকীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী, অভিভাবকবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও বিদায় অনুষ্ঠানে কলেজের সরকারি দায়িত্বপ্রাপ্ত সভাপতি ইউএনও সালমা ফেরদৌসকে ক্রেস্ট প্রদান করেন কলেজ কর্তৃপক্ষ। এছাড়াও প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কলেজ পরিবার।

অনুুুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!