নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২১, ৫:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১৫ জন

লামায় ইয়াবাসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করলো এলাকাবাসী

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানের লামায় ফাঁসিয়াখালী ইউনিয়নে ৫নং ওয়ার্ডের ফুটের ঝিরি চকরিয়া পাহাড় এলাকা থেকে ইয়াবা সহ দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে আটক দুই ইয়াবা ব্যবসায়ীকে লামা থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

জানা যায়, বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২১ইং রাত ৩টায় খবর পেয়ে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে লামা থানায় নিয়ে আসে। তিনি বলেন, তাদের নামে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

আটককৃতরা হলো, ফাঁসিয়াখালী ইউনিয়নের কমিউনিটি সেন্টারের ঘিলাতলী এলাকার নুরুল ইসলামের ছেলে মঞ্জুর আলম (২৯) ও একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে নুরুল কাদের (২২)।

প্রত্যেক্ষদর্শী একজন জানায়, বুধবার দিবাগত রাত ১০টার দিকে ফুটের ঝিরি চকরিয়া পাহাড় এলাকা হতে ইয়াবা নিয়ে যাওয়ার সময় ১২ পিস ইয়াবা সহ হাতেনাতে দুইজনকে আটক করে জনতা। তারা ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াবা সম্রাট হুমায়ূন চৌধুরীর বাড়ি থেকে ইয়াবা নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়। এই সময় আরেকজন পালিয়ে যায়।

প্রসঙ্গত, ফাঁসিয়াখাল এলাকার লোকজন জানায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজার, হায়দারনাশী, ফুটের ঝিরি, জলপাইতলী, অংসার ঝিরি, বড়ছনখোলা, চা বাগান এলাকা ইয়াবা বেচাকেনার নিরাপদ জোনে পরিণত হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!