babul khan
১৫ নভেম্বর ২০২১, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৯৩ জন

বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে সেনা রিজিয়নের আলোচনা সভা

বান্দরবান প্রতিনিধিঃবান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে সেনা রিজিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর সোমবার দুপুরে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর হল রুমে বান্দরবান সেনা রিজিয়নের তত্বাবধায়নে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ সাইফুল আবেদীন বিএসপি, এসজিপি, এনডিসি, পিএসসি জিওসি।

এসময় রিজিয়ন কমান্ডার বান্দরবান রিজিয়ন, সেক্টর কমান্ডার রিজিয়ন, বান্দরবান সেক্টর, সকল জোন কমান্ডার এবং বান্দরবান রিজিয়নে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ১১৭ জন নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বান্দরবান রিজিয়ন কমান্ডার স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। রিজিয়ন কমান্ডার অত্র রিজিয়নে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে সকলকে অবগত করেন। পরবর্তীতে বান্দরবান রিজিয়নে বসবাসকারী সকল নৃ-গোষ্ঠী প্রতিনিধিবৃন্দ বক্তব্য উপস্থাপন করেন। এসব বক্তব্যে বান্দরবান রিজিয়নে বসবাসকারী বিভিন্ন নৃ-গোষ্ঠীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ সাইফুল আবেদীন বিএসপি, এসজিপি, এনডিসি, পিএসসি জিওসি বক্তব্য বলেন, পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের অপার সম্ভাবনা বিদ্যমান। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে তিনি উপস্থিত সকলকে উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সকল আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদান করে আলোচনা সভার সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১০

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১১

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১২

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১৩

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৪

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৫

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৬

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

১৭

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

১৮

২০ বছর ধরে জেলা সদরে চাকরি করছেন উপ–সহকারী প্রকৌশলী আমানুর রহমান

১৯

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

২০
error: Content is protected !!