পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনগোষ্ঠীর,জাতিসত্তা ও অধিকার আদায়ের পথপ্রদর্শক,জুম্ম চেতনার অগ্রদূত,এম এন লারমা ৩৮তম মৃত্যু বার্ষিকী পালন করেন ইউনাইটেড ডেমোক্রেটিক ফন্ট (গণতান্ত্রিক) বান্দরবান জেলা কমিটি ও সহযোগী অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।
বু
ধবার(১০ নভেম্বর)১২টা ১ মিনিটে মানবেন্দ্র নারায়ন লারমার ৩৮ তম মৃত্যু বার্ষিকীতে পুষ্প মাল্য অর্পণ ও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মহান নেতার তার প্রতি শ্রদ্ধাঞ্জলি শোক দিবস পালন করেন ইউনাইটেড ডেমোক্রেটিক ফন্ট (গণতান্ত্রিক) বান্দরবান জেলা কমিটি।
এসময় বক্তারা বলেন,আমৃত্যু পাহাড়ের বসবাসরত জনগোষ্ঠী মানুষের ন্যায্য অধিকারের জন্য লড়াই করেছিলেন মানবেন্দ্র নারায়ণ (এম এন লারমা) লারমা। তবে তিনি শুধু পাহাড়ের মানুষের নেতা ছিলেন না; তার সংগ্রাম ছিল সমগ্র দেশের নিপীড়িত মানুষের পক্ষে এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে। বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে তার আদর্শ তাই এখনো পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর প্রেরণা উৎস হিসেবে কাজ করে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বাবু শ্রী মংপু মারমা(হেডম্যান) অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন,,শ্রী সুলেন চাকমা(সমন্বয়ক)বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন,শ্রী রাহুল চাকমা,জেলা কমিটির সাধারণ সম্পাদক,শ্রী উচামং মার্মা,সাংগঠনিক সম্পাদক মালেক বম,,শ্রী বির কুমার চাকমা(কার্বারি টাইগার পাড়া,জেলা পিসিবি ও বান্দরবান সরকারি কলেজ কমিটি,বান্দরবান নারী জাগরণ সংঘ এবং বিভিন্ন গ্রাম ও পাড়া থেকে আসা জনসাধারণ।


