babul khan
৮ নভেম্বর ২০২১, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৫২ জন

বান্দরবান বক্সিং ক্লাব পরিচালনা পর্ষদের পরিচালক লুৎফুর রহমান(উজ্জ্বল)মনোনীত

Copy Link

বান্দরবান বক্সিং ক্লাব পরিচালনা পর্ষদের পুর্ব নির্ধারিত এক জরুরী সভায় পরিচালক মনোনয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।এসময় সভায় বক্সিং ক্লাবের পরিচালক হিসেবে লুৎফুর রহমান (উজ্জ্বল) কে মনোনীত করা হয়।

গতকাল রবিবার (৭ নভেম্বর) বিকালে বান্দরবান জিমনেশিয়াম হলে নবনিযুক্ত বক্সিং ক্লাবের পরিচালক লুৎফুর রহমান (উজ্জ্বল) কে ক্লাব পরিচালনা পর্ষদ, কোচ ও ক্লাব কর্মকর্তা এবং ক্লাবের প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

অনুষ্টানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি কৌশিক দাশ,মোহনা টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন,ঢাকা পোস্ট এর বান্দরবান প্রতিনিধি রিজভী রাহাত,বান্দরবান বক্সিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সফল ক্রীড়া সংগঠক মাহফুজুর রশীদ বাচ্চু সহ বিভিন্ন ক্রীড়াপ্রেমী ও বক্সিং ক্লাবের প্রশিক্ষণার্থীরা।

এসময় বক্তব্য রাখতে গিয়ে লুৎফুর রহমান উজ্জ্বল বলেন,ক্রীড়া কেন্দ্রিক যেসব বিষয় আছে,এসবের প্রতি আমার সমর্থন এবং নানাভাবে অংশ গ্রহণ বরাবারই ছিল।আজকে এটা আরও বিস্তৃতি লাভ করলো। বান্দরবান বক্সিং ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।এটি আমার ব্যাক্তি ও কর্ম জীবনে একটি অনন্য সম্মানের প্রাপ্তি হয়ে থাকবে।এমন একটি সম্মান উপহার দেয়ায় ক্লাবের প্রতিটি সদস্যকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি।সবার সহযোগিতা নিয়ে ক্লাবের উন্নয়নে আমি নিঃস্বার্থভাবে কাজ করে যাব।

বান্দরবানের সফল ক্রীড়া সংগঠক,জেলার সাবেক কৃতি ফুটবলার মোঃ মাহফুজুর রশীদ বাচ্চু পাঁচজন জ্যোষ্ট বক্সিং খেলোয়াড় নিয়ে ২০১৬ সালে বান্দরবান বক্সিং ক্লাব গঠন করেন।অল্প সময়ে জাতীয় এবং স্থানীয় বেশকিছু টুর্ণামেন্টের বক্সিং ইভেন্টে বান্দরবান বক্সিং ক্লাবের খেলোয়াড়রা শক্তিশালী প্রতিপক্ষের খেলোয়াড়দের পরাজিত আলোচনা সৃষ্টি করেন।ক্লাব প্রতিষ্ঠার পর ক্লাবের অন্যতম খেলোয়াড় লিমা ত্রিপুরা বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ এ রুপা ও বাংলাদেশ যুব গেমস ২০১৮ তে ব্রোঞ্জ পদক জয় লাভ করে বান্দরবানের ক্রীড়াঙ্গনকে আলোকিত করেন।

ক্লাবের আরেক সদস্য ইমন তঞ্চঙ্গ্যা অনুর্ধ্ব’১৬ জাতীয় জুনিয়র বক্সিং প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে ক্লাবের সাফল্যে নতুন মাত্রা এনে দেন।এছাড়াও ক্লাবটি জাতীয় বক্সিং এ অংশ নিয়ে চট্টগ্রাম বিভাগে টানা ৪ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।ক্লাব প্রতিষ্ঠার পর চারজন খেলোয়াড় বিকেএসপিতে অধ্যায়নের সৌভাগ্য অর্জন করে।ক্লাবে বর্তমানে ৪৬ জন শিক্ষার্থী রয়েছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতারণার অভিযোগে আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে রাজবিলায় প্রস্তুতি সভা

সমাজ রক্ষায় মাদককে ‘না’ বলার আহ্বাননে বান্দরবানে মানববন্ধন

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বিশিষ্ট ৩২ নাগরিকের বিবৃতি

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

নাইক্ষ্যংছড়ি সফরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

১১

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

১২

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

১৩

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

১৪

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

১৫

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

১৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১৭

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১৮

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১৯

জনপদের নীরব সেবক–কে এস মং

২০
error: Content is protected !!