নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর ২০২১, ১১:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬০ জন

পেকুয়ায় আগুনে বসতবাড়ি ভস্মীভূত,ক্ষয়ক্ষতি ১৫ লক্ষ টাকা

Copy Link

পেকুয়া  প্রতিনিধিঃকক্সবাজারের পেকুয়ায় রাতের আঁধারে আগুনে দুই সহোদরের বসতবাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানাগেছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার সদর ইউপির শেখের কিল্লা ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে পেকুয়া শেখেরকিল্লা ঘোনা এলাকার মৃত কাছিম আলী’র দুই ছেলে বেলাল উদ্দিন ও হেলাল উদ্দিনের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তবে ধারণা করা হচ্ছে এই আগুনের সূত্রপাত বিদ্যুৎ থেকে। সে কারণে কেউ আগুন নেভাতে সাহস করেনি। তবে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

বাড়ির মালিক বেলাল উদ্দিন বলেন, আমি পাশের একটি দোকানে বসা ছিলাম । হঠাৎ করে বাড়ির লোকজন ও স্থানীয়দের চিৎকার চেচামেচি শুনে ছুটে আসি। কিন্তু ততক্ষণেই আমরা দুই ভাইয়ের বাড়ি আগুন গ্রাস করে নেয়। নগদ টাকা,স্বর্ণালংকার,ফার্নিসারসহ প্রায় ১৫ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের।

বাড়ির অপর মালিক আয়েশা ছিদ্দিকা বলেন, আমি রাতের খাবার খেয়ে ওমান প্রবাসী স্বামীর সাথে কথা বলছিলাম। হঠাৎ রান্না ঘরে শব্দ শুনতে পেয়ে গিয়ে দেখি বাড়ির চারদিকে আগুন লেগেছে। খুব দ্রুত ছেলেমেয়েদের নিয়ে বাইরে চলে আসি। মুহূর্তের মধ্যেই সমস্ত বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কিছু রক্ষা করতে পারিনি।

স্থানীয় ইউপি সদস্য মাহাবুবুল করিম বলেন,আমি খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসি। বৈদ্যুতিক আগুনে দুই ভাইয়ের বসতবাড়ি নিমিষেই শেষ হয়ে যায়। আমি আমার যথাসাধ্য সম্ভব ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করবো।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। যথাসময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশেপাশের অনেক বাড়িঘর পড়ে যেত। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!