নিজস্ব প্রতিবেদক :আগামী ১১ নভেম্বর ২১ ইং আসন্ন বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফাইতং ইউনিয়ন যুবলীগ এর উদ্দ্যোগে- বংলাদেশ আওয়ামীলীগ এর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওমর ফারুক তথা নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে (৩১ অক্টোবর ২১ইং)।
উক্ত নির্বাচনী মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে, বান্দরবান জেলা যুবলীগ আহ্বায়ক কেলুমং মার্মা, প্রধান বক্তা যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, বিশেষ অতিথি সদস্য মোঃ আজম, লামা উপজেলা যুবলীগ সভাপতি জাহেদ উদ্দিন, সহসভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ বডুয়া, ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামিলীগ সহসভাপতি মোঃ জালাল উদ্দীন কোম্পানি, আওয়ামিলীগ সভাপতি হেলাল উদ্দিন বি এ, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক দপ্তর সম্পাদক বেলাল উদ্দিন বিপ্লব, যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন শাহীন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন জয় সহ উপজেলা ফাইতং ইউনিয়ন যুবলীগ সহ সকল ওয়ার্ড সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উক্ত নির্বাচন মত বিনিময় সভা সভাপতিত্বে করেন, ফাইতং ইউনিয়ন যুবলীগ সভাপতি বাবু থোয়াইং সানু মার্মা, সঞ্চালনায় করেন ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন রিজু।


