Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নেত্রকোনার পাহাড়ে জনপ্রিয় উঠছে কমলার চাষ

পাহাড় কন্ঠ ডেস্ক
আপডেট : November 29, 2019
Link Copied!

নেত্রকোনা। নেত্রকোনার দুর্গাপুরে জনপ্রিয় হয়ে উঠছে কমলা চাষ। আবহাওয়া ও জমির মাটি আশানুরূপ থাকায় উপজেলার পাহাড়ী অঞ্চলগুলোতে দিন দিন বাড়ছে এর চাষ।
ইতিমধ্যে স্থানীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠী এক কৃষক নিকাশ মানকিন প্রায় ১ একর জমির উপর গড়ে তুলেছেন এক কমলার বাগান।
বাগানের উৎপাদিত কমলা স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে রাজধানী শহর ঢাকাসহ বিভিন্ন স্থানে।
একটি পূর্ণ বয়স্ক কমলা গাছ  থকে বছরে গড়ে প্রায় ৩০০-৪০০টি কমলা পাওয়া যায়। আর একটি কমলা গাছ সাধারণত ৫০ থেকে ৬০ বছর পর্যন্ত ফল দিয়ে থাকে।
একবার বীজ থেকে চারা লাগালে পরে শুধু পরিচর্যা করলেই হয়। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) সালমা আক্তার জানান, আমারা নিয়মিতই কমলা চাষে কৃষকদের পরামর্শ দিয়ে আসছি। ইতিমধ্যে শধু কমলার চাষই নয়, দূর্গাপুর এবং কলমাকন্দাতেও মালটা চাষ কৃষকরা। এগুলো স্থানীয় বাজারে বিক্রিও করছেন তারা।