babul khan
১৮ অক্টোবর ২০২১, ১০:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪১২ জন

লামায় মন্দির হামলার ঘটনায় দুই মামলা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক :বান্দরবানের লামায় গত ১৪ অক্টোবর২১ইং বৃহস্পতিবার লামা কেন্দ্রীয় হরি মন্দিরে হামলা-ভাংচুর, সনাতন ধর্মালম্বীদের দোকান-বসতবাড়িতে হামলা-ভাংচুর-লুটপাট, পুলিশের উপর হামলার ঘটনায় লামা থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। লামা থানা পুলিশের এসআই আশরাফ হোসেন ও লামা কেন্দ্রীয় হরি মন্দিরের সভাপতি প্রশান্ত ভট্টাচার্য বাদী হয়ে এই মামলা করেন।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে লামা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গত পৌরসভা নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোঃ শাহীনকে ১নং আসামী করে মোট ৪৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ উল্লেখ করে লামা থানায় মামলা দায়ের করে। মামলা নং- ০৫, তারিখ- ১৭ অক্টোবর ২০২১ইং। এই মামলায় সোমবার দুপুর পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে। আদালত রাষ্ট্রপক্ষের শুনানী শেষে আটক ৪ আসামীর জামিন নামঞ্জুর করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃত আসামীরা হল, মোঃ কাউসার (৩৫), মোঃ খালেক (৪০), আল আমিন (১৯) ও মোঃ নিজাম (২৭)।

আটক ৪ আসামী মোঃ কাউসার, মোঃ খালেক, আল আমিন ও মোঃ নিজাম ।অপরদিকে লামা কেন্দ্রীয় হরি মন্দিরের সভাপতি প্রশান্ত ভট্টাচার্য বাদী হয়ে সোমবার (১৮ অক্টোবর) লামা মাতামুহুরী কলেজের ইংরেজি প্রভাষক মোঃ মোনায়েম কে ১নং আসামী করে মোট ৯৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩৫০ দিয়ে আরেকটি মামলা করেন। এই মামলার অনেক আসামী পুলিশের মামলার রয়েছে।

প্রশান্ত ভট্টাচার্য আরো বলেন, হামলাকারীদের ছোঁড়া ইটপাটকেলে সনাতন ধর্মালম্বীদের কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। হামলাকারীরা মন্দিরের অনেক মালামাল, লোহার গেইট, সীমানা দেয়াল, প্যান্ডেল, ডেকোরেশনের গেইট সহ বেশ কয়েকটি হিন্দু ধর্মালম্বী লোকজনের দোকানপাট ও ৫টির অধিক বসতবাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়।

এবিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর বলেন, এজাহার নামীয় আসামীদের আটকে আমাদের অভিযান চলমান রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১১

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১২

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৩

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৪

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৫

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

১৬

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

১৭

২০ বছর ধরে জেলা সদরে চাকরি করছেন উপ–সহকারী প্রকৌশলী আমানুর রহমান

১৮

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

১৯

বান্দরবান হলর্টিকালচার সেন্টারে দুই দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০
error: Content is protected !!