বান্দরবান পার্বত্য জেলার সীমান্ত নিকটবর্তী থানচি উপজেলা রেমাক্রি ইউনিয়নের বড় বদক বাজার, পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে সাঙ্গু নদীর উপর নির্মিত ঝুলন্ত সেতুটি আগামী ৩০শে সেপ্টেম্বর উদ্বোধন করতে যাচ্ছে,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
সংশ্লিষ্টরা জানান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লার একান্ত প্রচেষ্টায়,পার্বত্য জেলা পরিষদের অর্থায়নের প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ২০১৯-২০২১ অর্থবছরে এই সেতুটি নিমার্ন কাজ বাস্তবায়ন করছে। এবং ইতিমধ্যেই নির্মান কাজ সম্পন্ন করা হয়েছে।
প্রায় তিন বছর পর আগামী ৩০শে সেপ্টেম্বর বৃহস্পতিবার পার্বত্য জেলা পষিদের তত্বাবধানে নির্মিত সাঙ্গু নদীর উপর ঝুলন্ত সেতুটি এপার ওপার পাশাপাশি বিনোদন ও পর্যটন স্থান হিসাবে জনসাধারণের জন্য উমুক্ত করার জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শুভ উদ্বোধন করবেন। একই সাথে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নির্মিত রেষ্ট হাউজও উদ্বোধন করা হবে। এরপর বড় বদক বাজার প্রাঙ্গণে গরীব রোগীদের বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিডি, ভিজিএফ বিতরণ করা হবে।
সেতুটি বড় মদক বাজার ছাড়াও প্রুসাঅং মারমা পাড়া,জুগিরাং ত্রিপুরা পাড়া,পাতোয়া ম্রো পাড়া, অংগি খুমি পাড়াসহ প্রায় ৩০টি পাড়ার মানুষের যাতায়াতের সুবিধা ও জীবনমান বদলে দিবে বলে এলাকাবাসীরা জানান।
এই নিয়ে রেমাক্রি ইউনিয়ন চেয়ারম্যান মুইশৈথুই মারমা বলেন, নেটওয়ার্ক বাইরে হলেও বড় বদক বাজার সাঙ্গু নদীর উপর এই ঝুলন্ত সেতুটি পারাপার পাশাপাশি এলাকার জনসাধারন ও পর্যটকদের জন্য বিনোদনের গুরুত্বপূর্ন স্থান হিসাবে পরিচিত লাভ করবে। আশা করি ভবিষ্যতে পর্যটকদের নতুন দর্শনীয় স্পর্ট হিসেবে এই ঝুলন্ত সেতুটি যুক্ত হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আতাউল গনি ওসমানী বলেন, দুই দিনের সফরে আগামী ২৯/৩০ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় মন্ত্রীর মহোদয় থানচি সরকারী সফর কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এ সময় তিনি বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমের পরিদর্শণ ও উদ্বোধন করবেন। সেই সাথে বড় বদক বাজার সাঙ্গু নদীর উপর ঝুলন্ত সেতুটিও শুভ উদ্বোধন করা হবে।


