নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান জেলা’র নাইক্ষ্যংছড়ি থানা পাঞ্জাগানা মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে।
শনিবার (২৫-সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি থানার চৌকস অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেনের পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, থানার সেকেন্ড অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম প্রমূখ।
উদ্ধোধন শেষে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আলমগীর হোসেন বলেন,থানার পাঞ্জাগানা জামে মসজিদের দীর্ঘদিনের অপূর্ণতা পুন্য করতে পেরে আমি আনন্দিত। থানার পাঞ্জাগানা মসজিদের উন্নয়ন কাজের জন্য যারা দান করেছেন ও বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং উদ্ধোধনী মোনাজাতের মাধ্যমে সকল দানকারীদের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে বলে তিনি জানান।


