নিজস্ব প্রতিবেদক : যুবলীগকে সাংগঠনিকভাবে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী ও গতিশীল করতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন সাংগঠনিক বিভাগে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ জেলাভিত্তিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় বান্দরবান জেলা অরুণ সারকী টাউন হলে যুবলীগ বর্ধিত সভায় জেলা যুবলীগে আহব্বায়ক কেলুমং মার্মা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন চট্টগ্রাম সাংগঠনিক দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
অনুষ্ঠানে জেলা যুবলীগে যুগ্ন আহব্বায়ক ওমর ফারুক সঞ্চালনায় সভায় আরো উপস্তিত ছিলেন, , বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক নাছির উদ্দিন মিন্টু, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোঃ মোজাম্মেল হক বাহাদুর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, পৌর যুবলীগের সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক কে এম এহাছান উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ঝুন্টু দাশ, আশুতোষ কুমার দে আশু’সহ জেলা ও উপজেলা যুবলীগের নেতাকর্মীরা,সহ জেলার বিভিন্ন উপজেলা,ইউনিয়ন, ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
বর্ধিত সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, যুবলীগ বিশ্বের অন্যতম একটি শক্তিশালী যুব সংগঠন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সারাদেশে কাজ করে যাচ্ছে যুবলীগ।
যুগ্ন আহব্বায়ক কেলুমং মারমা বলেন , বর্তমান যুবলীগ একটি মানবিক যুবলীগে পরিণত হয়েছে। করোনার এই মহামারিতে যুবলীগের মানবিক কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হচ্ছে। আমি আমার কর্মীদের জন্য দিনরাত কাজ করতে প্রস্তুত। আমি চাই বান্দরবান জেলা যুবলীগ এক উচ্চ পর্যায়ের গিয়ে নিজেরদের দ্বায়িত্ব তুলে ধরুক। দেশের বিভিন্ন যায়গায় আজ যুবলীগে কাজগুলো এখন গঠনহীন। ফলে নতুন কমিটির মাধ্যমে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যেন ত্যাগী ও পরিশ্রমী নেতৃত্ব স্থান পায় সেই জন্য সাংগঠনিক কাজ করছে যুবলীগ।
No tags found for this post.
মন্তব্য করুন