নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে যৌথবাহিনীর অভিযানে আটক দু’ জেএসএস কর্মির বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। শনিবার (৪সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির পক্ষ থেকে থানায় রাতে মামলাটি করা হয়।
মামলার আসামীরা হলো- উথোয়াই হ্লা মার্মা (২৪)। সে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের মংদো মামার ছেলে। অপর আসামি হলো ম্যানরুম মুরুং (৬০)। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের স্লোংপাড়া এলাকার মৃত ধুই থং মুরুং এর ছেলে।
তাদের বিরুদ্ধে বিজিবি নাইক্ষ্যংছড়ি থানায় প্যানেল কোডের ১৪৪/ ৩৫৩/৩৩২/৩৩৩/৩০৭ ধারায় মামলা করেছেন। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণের অভিযোগ করা হয়েছে। তাদেরকে রোববার সকালে বান্দরবান কোর্টে পাঠানো হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন