নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ’র মা অায়েশা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ সোমবার ভোর ৪টা ৪৫ মিনিটের সময় কক্সবাজার অাইসিউতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি চার ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উপজেলা চেয়ারম্যন অধ্যাপক শফিউল্লাহ’ মায়ের মৃত্যুকে কেন্দ্র করে নাইক্ষ্যংছড়িতে শোকের ছায়া বিরাজ করছে।এই জনপ্রতিনিধি ও রাজনীতিবিদের মায়ের মৃত্যুতে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সকল সদস্যগন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে- আজ সোমবার দুপুরের নামাজের পর নাইক্ষ্যংছড়ি উপজেলা থানা’র সংলগ্ন কেন্দ্রীয় মসজিদের মাঠে স্বাস্থ্যবিধি মেনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে সামাহিত করা হবে।
No tags found for this post.
মন্তব্য করুন