নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২১, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫২ জন

থানচিতে পাহাড়ি ঢলে ভাঙ্গনের শষ্কায় হেডম্যান পাড়া

Copy Link

থানচি (বান্দরবান) প্রতিনিধিঃবান্দরবানে থানচি সদরে ৫নং ওয়ার্ডে মগক হেডম্যান পাড়ার ঝিড়িতে বর্ষায় হালকা ভারী বৃষ্টি হলে পাহাড় জলে ঢলে অতিরিক্ত মাত্রায় পানির স্রোতে ঝিড়ির ভাঙ্গনে কবলে পড়ে আতঙ্কে দিন কাটছে পাড়ার শতাধিক পরিবারের মধ্যে ২০-২৫ পরিবার। তারা চরম আতঙ্কে বিরাজের বসবাস করছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, শত বছরে পুরোনো মগক হেডম্যান পাড়া বর্তমানে প্রায় ১২০ পরিবার বসবাসে থানচি হেডম্যান পাড়া নামে পরিচিত। ২০১৮ সালে ভারী বৃষ্টিতে প্রবল স্রোতে হেডম্যান পাড়ার পার্শ্বে মগকসেঃ নামক ঝিড়ির ভাঙ্গনের কবলে পড়ে পার্বত্য উন্নয়ন বোর্ড তত্ত্বাবধানের টেকসই সামাজিক সেবা প্রকল্পের পাড়াকেন্দ্রসহ দুইটি ঘর অর্ধেক পানিতে ভেঁসে যায়। এছাড়াও ২৫-২৯ পরিবার পানি বন্দি হয়েছিল বলে জানা যায়।

হেডম্যান পাড়ার প্রধান বাথোয়াইচিং মারমা জানান, শত বছরে পুরোনো মগক হেডম্যান পাড়ার শতাধিক ঘরে পূর্বে ও দক্ষিনের মগকসেঃ ঝিড়ি, পশ্চিমে পাহাড়, উত্তরে শ্বশান এবং পূর্ব ও দক্ষিনের মগক ঝিড়ির ভাঙ্গনে কবলে পড়লে বিশাল ব্যয় বহুল হওয়াই পাড়াবাসীদের পক্ষে রক্ষা করার সম্ভব নয়। স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুই তিনবার পরিদর্শন করে গেছে।

তিনি আরো বলেন, গত ২০২০ সালে ভারী বৃষ্টিতে ঝিড়ির পানির স্রোত অতিরিক্ত থাকায় স্কুল ঘরসহ অনেক ফলজ্ গাছ ভাঙ্গনে তলিয়ে গিয়েছিল। পাড়াবাসীদের স্বেচ্ছাশ্রমের বাঁশ, কাঠ, গাছ দিয়ে বাঁধ নির্মান করেছিলাম কিন্তু বছর না হতেই ভেঙ্গে গেছে। শত বছরে পুরোনো ঐতিহ্যবাহী মগক হেডম্যান পাড়াকে ঝিড়ির ভাঙ্গঁনের হাত থেকে রক্ষা করার খুবই জরুরী প্রয়োজন বলে জানান তিনি।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী বলেন, উপজেলা সদরে মগক হেডম্যান পাড়ার ঝিড়িতে ভাঙ্গন দেখেছি কিন্তু রক্ষা করতে রিটার্নিং ওয়াল দিতে হবে। উপজেলা পরিষদের স্বল্প বরাদ্ধের ছোট প্রকল্প দিয়ে রক্ষা করার সম্ভব নয়। সেটি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!