বান্দরবান সদরে অজ্ঞাত নামা এক নারীর লাশ উদ্ধার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।
শুক্রবার (২০ আগষ্ট) রাতে বান্দরবান সদরের ২ নং কুয়ালং ইউপির ৪ নং ওয়ার্ডের লাংগী ঝিড়ি এলাকার সাঙ্গু নদী হতে এ লাশ উদ্ধার করা হয়।
অজ্ঞাত নামা ওই নারীর আনুমানিক বয়স (৪৫)।
পুলিশ সুত্রে জানা যায়,মোঃ এনাম ও নুর মোহাম্মদ নামে দুই ব্যাক্তি সাঙ্গু নদীতে মাছ ধরার সময় ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ বদি আলমকে খবর দেন। বদি আলম ঘটনাটি সদর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল হতে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করেন।
স্থানীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাশটির পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ লাশ হিসেবে সমাধীস্থ করা হয়। ধারনা করা হচ্ছে অজ্ঞাত ওই নারীরকে কেউ হত্যা করে গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে পুলিশ উপ-পরিদর্শক মোঃ আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


