নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গত কয়েক মাসে বড় বড় ইয়াবা চালান নিয়ে অাটক হওয়া মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে প্রভাবশালী ইয়াবা গডফাদারদের নাম বেরিয়ে আসছে।
আটককৃতদের স্কীকারোক্তি অনুযায়ী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত অর্ধশতাধিক ইয়াবা ও স্বর্ণ পাচার কারীদের আটক করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান।এই বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার।
মাদক এবং স্বর্ণ পাচার এর বিষয়টি নাইক্ষ্যংছড়ি থানা’র বিচক্ষন ও মানবিক অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ অালমগীর হোসেন এর কাছ থেকে জানতে চাইলে তিনি এই প্রতিবেদকে বলেন,বান্দরবানের পুলিশ সুপার মহোদয় এর দিক নির্দেশনায় আমি এবং আমার থানা’র পুলিশের প্রতিটি সদস্য এ ব্যাপারে সোচ্চার। মাদকের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে। বড় বড় মাদক কারবারিকে আমরা আটক করব। তিনি অারো বলেন, প্রতিনিয়ত ব্যবসায়ীর পরিবর্তন হচ্ছে। ভিন্ন কৌশলে ইয়াবায় এবং স্বর্ণ পাচারে সংযুক্ত হচ্ছে। প্রত্যেকটি বিষয়কে আমরা নজরদারিতে রেখেছি। তার জন্য অামার থানা’র পুলিশের বিশেষ একটি ইউনিট কাজ করছে।
এদিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকা দিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপকহারে ইয়াবা পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বাড়িয়েছে।


