নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০১৯, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৬০৬ জন

বান্দরবান সন্ত্রাসীর দেয়া আগুনে পুড়ে গেছে ১টি বসতঘর

Copy Link

বান্দরবান সদর উপজেলা কুহালং ইউনিয়নের নতুন কাট্টলী চাকমা পাড়ায়  বৃহস্পতিবার (২১- নভেম্বর) রাত নয়টার দিকে  একদল অস্ত্রধারী সন্ত্রাসী হানা দিয়ে একটি  বসতঘর আগুনে পুড়িয়ে দেয়।

প্রশাসন এখনও নিশ্চিত হতে পারেনি কারা এ ঘটনা ঘটিয়েছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পাড়ার বাসিন্দা ও এলাকার কয়েকজন নেতা জানিয়েছেন ‘মগ লিবারেশন পার্টির’ অস্ত্রধারী’রা এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে এই ঘটনার আগেও বিভিন্ন পাড়ায় মগ লিবারেশন পার্টির  আরো কয়েকটি ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়।

নতুন কাট্টলী চাকমা পাড়ার কার্বারী (পাড়া প্রধান) ধরাজচন্দ্র চাকমা বলেন, তখন রাত প্রায় নয়টার কাছাকাছি। রাতে  খাওয়াদাওয়ার পর শুয়ে পড়ছিলাম। এমন সময় আমার কুকুরটি ঘেউ ঘেউ করছিল। রাতে গ্রামে অপরিচিত কেউ প্রবেশ করলে কুকুর ঘেউ কেউ করলে বুঝতে পারি। ঘরের বাইরে উকি দিয়ে দেখি হাফ প্যান্ট পরা দুইজন লোক। টর্চ লাইটের আলো জ্বালিয়ে পাড়ায় ডুকে প্রথমে ফাঁকা গুলি ছুড়তে থাকে হঠাৎ গুলির শব্দ শুনে প্রাণভয়ে ঘর থেকে স্ত্রীসহ লাফ দিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যাই। কিছুদূর যাওয়া পর পাড়াতে আগুন জ্বলতে দেখি। সকালবেলা  এসে দেখি আমার নাতির বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। পাড়ায় ৮টি পরিবার বসবাস করে। ঘটনার রাতে সকলে প্রাণভয়ে পাড়া থেকে পালিয়ে গেছে। কারা তাদের বসতবাড়িতে আগুনে দিয়েছে এবং কারা গোলাগুলি  করেছে বুঝতে পারছিনা। এমনকি হামলাকারীরা কতজন ছিল তাও দেখিনি।

সুত্রে জানা গেছে, শহর থেকে আট কিলোমিটার বিতরে সদর উপজেলার কুহালং ইউনিয়নের নতুন কাট্টলী চাকমা পাড়ায়,  আট পরিবারের বসবাস। বৃহস্পতিবার রাত নয়টার দিকে একদল সন্ত্রাসী গ্রামে প্রবেশ করে। দলে কতজন সদস্য, আঞ্চলিক কোনো সংগঠনের সদস্য কিনা তাও জানাতে পারেনি পাড়ার বাসিন্দা’রা। ওই সময়ে গ্রামের বেশির ভাগ লোক রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছিল। এমন সময় গোলাগুলি  শব্দ শুনে প্রাণ ভয়ে যে যার মতো করে রাতে অন্ধকারে জঙ্গলে পালিয়ে আশ্রয় নেয়। গ্রামবাসিদের না পেয়ে হামলাকারীরা জ্ঞানলাল চাকমার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বসতবাড়িটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ ঘটনার পর  শুক্রবার সকাল এগারটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী,পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য, মৌজা প্রধান হেডম্যান।

এ ব্যাপারে  জানতে সদর থানা ওসি শহিদুল ইসলাম চৌধুরীর, মেটোফোনে কল দিলে তিনি রিসিভ করেনি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!