নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২১, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬০ জন

সীমান্তের নাইক্ষ্যংছড়ির পাহাড়ের উপবন পর্যটন স্পট কাল থেকে খুলছে

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ আগামীকাল থেকে খুলছে নাইক্ষ্যংছড়ি পাহাড়ের উপবন পর্যটন কেন্দ্র। এতে পর্যটন স্পট সংশ্লিষ্টরা স্বস্তি প্রকাশ করেছেন। পর্যটন কেন্দ্র খোলার সার্বিক প্রস্তুতি নিচ্ছেন উপজেলা প্রশাসন। তবে মাস্ক পরিধান ছাড়া পর্যটন কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পর্যটকদের অবশ্যই মানতে হবে স্বাস্থ্যবিধি।

উপবন লেক পাহাড় অরণ্য ও সবুজ জনপদ নাইক্ষ্যংছড়ি। করোনায় দীর্ঘদিন ধরে বন্ধ এই উপজেলার উপবন লেক।

উপবন লেক বন্ধ থাকায় পর্যটন খাতে প্রায় অনেক টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বেকার হয়েছে অন্তত অনেক মানুষ। সারাদেশের মতো নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন কেন্দ্র খুলছে কাল থেকে।

উপবন পর্যটন কেন্দ্র খোলার সার্বিক প্রস্তুতি নিচ্ছে উপজেলা প্রশাসনের কর্তৃপক্ষ। আগত পর্যটকদের মানতে হবে স্বাস্থ্য বিধি। মাস্ক পরিধান ব্যতিত পর্যটন কেন্দ্রে প্রবেশ করা যাবে না, পর্যটন কেন্দ্র সমূহের প্রবেশ মুখে থাকবে হ্যান্ড স্যানিটাইজার। সাবান দিয়ে পর্যটকদের হাত জীবাণুমুক্ত করতে হবে। অসুস্থ অবস্থায় পর্যটন কেন্দ্রে ভ্রমণ করা যাবে না।

উপবন পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক জানান- নাইক্ষ্যংছড়ি ,ঝুলন্ত ব্রিজসহ সব পর্যটন কেন্দ্র বন্ধ ছিল। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী আগামীকাল(১৯ আগস্ট)থেকে পর্যটন কেন্দ্র খুলছে।এখানে পর্যটকদের স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক ছাড়া কোন পর্যটক পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পর্যটকদের বরণে আমরা প্রস্তুত রয়েছি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস জানান, সরকারী ঘোষণা অনুযায়ী আগামী কাল ১৯ আগস্ট বৃহস্পতিবার থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার উপবন লেক থেকে শুরু করে সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র খুলে দেয়া হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আগামী কাল থেকে বিনোদন কেন্দ্র খুলে দেয়ার সংবাদে সবাই সন্তোষ প্রকাশ করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!