বান্দরবানে জেলা সদরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে,এক শ্রমিকের মৃত্যু হয়েছেে।
আজ ১২ আগস্ট বৃহস্পতিবার সকালে বান্দরবানের আমতলী পাড়ায় টিএনটি লাইন সংযোগে কাজ ঠিক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে ।
বিদ্যুৎস্পৃষ্ট নিহত ব্যক্তি কেরানীহাটের উত্তর ছদাহা গ্রামের সাতকানিয়া থানার রাজ্জাকের ছেলে মোঃ সাদেক ( ২৮ ) ।
উল্লেখ্য যে নিহত ব্যক্তি টিএনটি ঠিকাদার হানিফের অধীনস্থ একজন শ্রমিক হিসেবে কাজ করে ।
এ বিষয়ে বান্দরবান সদর হাসপাতাল ও বান্দরবান থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মিজা নুর এর সাথে যোগাযোগ করলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,সকালে কারেন্টের লাইন ঠিক করতে গিয়ে এই ব্যক্তির মৃত্যু হয়। বর্তমানে লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন