নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০১৯, ১১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২০ জন

লোহাগাড়ায় লোকালয়ে বন্যহাতি দল, আতংকে এলাকাবাসী

Copy Link

চট্টগ্রামের লোহাগাড়ায় বনাঞ্চল থেকে লোকালয়ে ঢুকে পড়েছে বন্যহাতির একটি দল।

আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার লোহাগাড়া সদর ইউনিয়নের লম্বাদিঘীর পাড় এলাকায় এ হাতির দলটি দেখতে পান স্থানীয়রা। এ দলে রয়েছে ১০/১২টি হাতি। জানা যায়, হাতির দল যে জায়গায় অবস্থান করছে তার আশেপাশে কোন বনাঞ্চল নেই। ধারণা করা হচ্ছে বুধবার দিনগত গভীর রাতে বনাঞ্চল থেকে এ হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে খাদ্যের সন্ধানে। ভোরে হাতির দলটি ওই এলাকায় আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। হাতির দলটি লম্বাদিঘীর পাড় সংলগ্ন কবরস্থানের পাশে অবস্থান করছে। এদিকে,লোকালয়ে বন্যহাতির দল ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমায় এবং বন্যহাতির দলটি যে কোন সময় আক্রমণ করতে পারে এ আতংকে রয়েছে এলাকাবাসী।

খবর পেয়ে ছুটে আসেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল হক, এসআই পার্থ সারথী হাওলাদার,পদুয়া রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান এবং বন বিভাগের সকল কর্মকর্তাবৃন্দ।

পদুয়া রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান জানান,খবর পেয়ে তাদের সকল কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বন্যহাতির দলটিকে বনাঞ্চলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরো জানান, বনাঞ্চলে খাদ্য ও নিরাপদ বাসস্থানের অভাবে বন্যহাতি দল লোকালয়ে হানা দিচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!