নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০১৯, ১২:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২২৪ জন

তথ্যপ্রযুক্তির ওপর বিনা ফি-তে প্রশিক্ষণ দিচ্ছে,আইডিবি-বিআইএসইডব্লিউ

Copy Link

তথ্যপ্রযুক্তির ওপর বিনা ফিতে প্রশিক্ষণ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)। দেশের সুবিধাবঞ্চিত মুসলমান মেধাবী যুবসমাজের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে বিনা ফিতে বিভিন্ন মেয়াদি প্রফেশনাল ডিপ্লোমা প্রদান করে আসছে। এদের মধ্যে অধিকাংশই দেশে বিদেশে তথ্যপ্রযুক্তি পেশায় কাজ করছে।

প্রতিবছর ৪টি রাউন্ডে এখানে প্রশিক্ষণার্থী ভর্তি করানো হয়। এখন চলছে রাউন্ড ৪৫–এর আবেদনপ্রক্রিয়া। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত।

যেসব বিষয়ে প্রশিক্ষণ: এখানে তথ্যপ্রযুক্তির ওপর কয়েকটি বিষয়ে বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়। আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড, ডেটাবেইস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং, এন্টারপ্রাইজ সিস্টেমস অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন-J2EE, এন্টারপ্রাইজ সিস্টেমস অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন-C#, নেটওয়ার্কিং টেকনোলজিস এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ পিএইচপি অ্যান্ড ফ্রেমওয়ার্কস এসব বিষয়ে।

আবেদনপ্রক্রিয়া ও যোগ্যতা: এসব বিষয়ে প্রশিক্ষণ নিতে হলে আবেদনকারীকে স্নাতক বা ফাজিল পাস হতে হবে। আবেদন করতে হলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে apply.idb-bisew.info এই ওয়েবসাইট ভিজিট করে আবেদনকারীকে ১০০ টাকা বিকাশের মাধ্যমে ওয়েবসাইটে উল্লেখিত নির্দেশনা অনুসারে বিকাশ নম্বরে পাঠাতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর।

প্রতি ব্যাচে ৩০০ জন করে বছরে ১ হাজার ২০০ জন প্রশিক্ষণার্থী এখানে ভর্তি হতে পারে। আবেদনপত্র যাচাই–বাছাইয়ের পর প্রার্থীদের অ্যাপটিচ্যুড পরীক্ষার জন্য ডাকা হবে। এমসিকিউ পদ্ধতিতে ইংরেজি ও গণিত বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। অ্যাপটিচ্যুড পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হবে। এই অ্যাপটিচ্যুড পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। প্রশিক্ষণ দেওয়া হবে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী মহানগরীতে মনোনীত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে।

আরও জানতে প্রশিক্ষণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন—ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডরিটি এডুকেশনাল ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ), আইডিবি ভবন (৫ম তলা), শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭। ফোন: ৯১৮৩০০৬। Web: www.idb-bisew.org

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!