নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২১, ১১:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৪২ জন

বান্দরবান পৌর এলাকায় টানা ভারী বর্ষণে প্লাবিত হয়েছে শত শত ঘরবাড়ি

Copy Link

বান্দরবানে টানা ভারী বর্ষণে শত শত ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে।

অতি বৃষ্টির কারণে পাহাড়ের মাটি ধসে পড়ে বাড়িতে চরম হুমকি তে পড়েছে পাহড়ি এলাকার কয়েকটি পরিবার (বৃহস্পতিবার ২৯জুলাই)।

জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার থেকে বান্দরবানের আশপাশের এলাকাগুলোতে টানা ভারী বর্ষণ অব্যাহত রয়েছে।
তবে মঙ্গলবার সকাল হতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকগুন বেড়ে গেছে। তার আগে গত তিনদিনে বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ৪১ মিলি মিটার।

বৃষ্টিতে ইতিমধ্যে সরজমিনে ঘুরে দেখা যায় বান্দরবানের পৌর এলাকা এবং সদর উপজেলা ও বিভিন্ন উপজেলায় এলাকা’সহ বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটছে,এছাড়াও লামায় অনেক স্থানে পাহাড় ধসে পড়ে গেছে। তবে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের নিরাপদে সরিয়ে আনতে স্কুল, কলেজ ও মাদ্রাসা গুলোকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে।

এদিকে বান্দরবানের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন।
প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র। অতিবৃষ্টিতে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন ও বিভিন্ন সেচ্ছাসেবী সংঘটন।

এ বিষয়ে ইয়াছমিন পারভীন তিবরীজি,(জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা) বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে দূর্ঘটনার আগে ঝুকিপূর্ণ স্থানগুলো থেকে লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে ও মাইকিং করা হয়েছে।

বান্দরবান পৌরসভার মেয়র ,মোহাম্মদ ইসলাম বেবি বলেন, পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সামগ্রী ও সহায়তা দেয়া ব্যবস্থা হয়,এ ব্যাপারে উর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহন করা হবে। পাহাড়ের পাদদেশে নির্মিত ঘরবাড়ি গুলোর ব্যাপারেও সতর্ক করা হয়।,

মেয়র আরো বলেন,ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টির লক্ষ্যন খুব একটা ভালো মনে হচ্ছে না। এই ধারা অব্যাহত থাকায় পাহাড় ধসে প্রাণহানির শঙ্কা বাড়ছে। পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয় । এই অঞ্চলে জুন-জুলাই মাসে বৃষ্টিপাতের পরিমানটা বেশি হয় তিনি আরো বলেন, পাহাড় ধস ও বন্যার যে কোন সংবাদ পেলেই ত্রাণ সহায়তা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!