নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২১, ৪:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৯ জন

আলীকদমে বন্যার পানিতে কৃষকের ব্যাপক লোকসান,তলিয়ে গেছে সবজি ক্ষেত

Copy Link

বান্দরবানের আলীকদমে মাতামুহুরি নদীতে পানি বৃদ্ধি পাই, এদিকে গত মঙ্গলবার রাতে বন্যার পানি কমে গেলেও আজ সকাল থেকে থেমে থেমে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের সামনের আলীকদম-চকরিয়া সড়কের উপর দিয়ে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল বন্ধ আছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফসলি জমি প্লাবিত হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পণ্য বিক্রি না হওয়ায় কাঁচা মালের দামও নিম্নমুখী।

বুধবার (২৮ জুলাই)সকাল থেকে নিচু এলাকাগুলোতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে আবারও।

কয়েকজন কৃষকরে সাথে কথা হলে তারা জানান,বন্যায় দীর্ঘ সময় ধরে পানির নিচে তলিয়ে আছে ফসলের জমি,ফলে ফসল পঁচতে শুরু করেছে। নদী ভাঙনে বিলীন হয়েছে ফসলসহ কয়েক শত বিঘা আবাদি জমি। পানি শিগগিরই নেমে যাওয়ার সম্ভাবনা নেই, বরং সকাল থেকে পানি ফের বাড়ছে, ফলে এসব ফসল তোলার কোনো আশাও নেই। সেসব এলাকা প্লাবিত হয়নি সেসব এলাকার কৃষিপণ্য বাইরে নিতে না পারায় উচিত মূল্য দাম পাচ্ছে না কৃষক। তারা আরো বলেন,ফসল হারিয়ে কৃষকদের মাঝে চরম হতাশা নেমে এসেছে। বেশির ভাগ কৃষক এনজিও, ব্যাংক অথবা চড়া সুদে বিভিন্ন জনের কাছ থেকে ঋণে টাকা এনে ধানসহ বিভিন্ন সফল আবাদ করেছে। এখন বন্যায় ফসল হারিয়ে তারা দুই চোখে অন্ধকার দেখছেন

স্থানীয় কৃষক সোহরাব হোসেন বলেন, আমার চার কানি ধান পানিতে ডুবে গেছে। আমি এনজিও থেকে ঋণ নিয়ে ধান লাগিয়ে ছিলাম। আমার মতো অনেকেই বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে ধান ও সবজি চাষাবাদ করেছে । এখন ঋণের টাকা শোধ করব কেমন করে ? খাবো কি,চিন্তায় আছি ।

চৈক্ষ্যং চিনারী বাজারের শহিদুল আলম বলেন, নদীর তীরবর্তী এলাকায় ২ একর জায়গায় পেঁপে বাগান ছিল কিন্তু বন্যায় পুরো বাগানটিই পানির নিচে।নিজের সব পুঁজি এখন পানির নিচে।

আরেক জন কৃষক আবুল কাসেম বলেন , ধানের চারা রোপণ করেছি কিন্তু বন্যায় সব পানিতে চলে গেছে, সাথে একটি ২২/২৩ ঘোড়া পানির মেশিন এখনও পানিতে। বন্যায় পুকুর ডুবে গেছে, সব মাছ চলে গেছে। বন্যা সবকিছু শেষ করে দিয়েছে আমার।

২ নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস রহমান বলেন,আমার চৈক্ষ্যং ইউনিয়নে প্রায় ১ কোটি টাকার সফল নষ্ট হয়েছে। কৃষকরা একেবারে পথে বসে গেছে, অনেক পরিবারের ঘরে খাবারও নেই। তিনি আরও বলেন, আজ সকাল থেকে পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল আবারও বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। আমার ব্যাক্তিগত ও ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু পারছি সহায়তা দিয়ে যাচ্ছি

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদ ইকবাল জানান, নিম্নাঞ্চলের যেসব ঘরবাড়ি প্লাবিত হয়েছে তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। যেসব কৃষকের ফসল পানিতে ডুবে গেছে তাদের জন্য সরকারি ভাবে কোন নির্দেশনা এখনো আসেনি। তালিকা তৈরী ও প্রণোদনা দেওয়ার নিদের্শনা আসলে অবশ্যই সহায়তা দেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!