নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২১, ২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯০০ জন

লামায় রাষ্ট্রীয় মর্যাদায় ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামশুল আলমের জানাযা সম্পন্ন

Copy Link

পার্বত্য বান্দরবানের লামা উপজেলা ফাইতং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামশুল আলমের নামাযে জানাযা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭জুলাই) সকাল ১১টায় প্রশাসনের নেতৃত্বে চৌকস পুলিশ টিম লাল সবুজের পতাকায় আবৃত কফনের সামনে দাঁড়িয়ে যথাযথ মর্যাদায় সশ্রদ্ধ সালাম প্রদর্শন করেন।

নির্লোভ নিরংহকারী বর্ষিয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক শামশুল আলমের নামাযে জানাযায় অংশগ্রহণ করেছেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল ও পৌরসভা মেয়র জহিরুল ইসলাম লামা সহকারী কমিশনার (ভূমি) অফিস মোহাম্মদ শাহজাহান ফাইতং চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন কোম্পানি ও ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। চেয়ারম্যান বাড়ির সামনে একেখানের মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়। বৈরি আবহাওয়া ও অবিরাম বর্ষণ উপেক্ষা করে বিশাল নামাযে জানাযায় লামা ও পাশ্ববর্তী উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ এলাকায় সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।পরে স্থানীয় পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা শামশুল আলমের নিথর দেহ চিরনিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য, ফাইতং ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ৬নং ওয়ার্ড নয়াপাড়া বাসিন্দা শামশুল আলম (৭২) সোমবার (২৬জুলাই) রাত পৌঁনে ১২টার দিকে চকরিয়ার জমজম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ বিভিন্ন দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী,২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!