নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০১৯, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৮১ জন

নোয়াখালীতে  আ’লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের  সংঘর্ষ

Copy Link

নোয়াখালীতে আওয়ামী লীগের জেলা সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের শতাধিক কর্মী সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার, ২০-নভেম্বর, সকাল পৌনে ১১টার দিকে জেলা শহর মাইজদীর প্রধান সড়কের টাউন হল থেকে স্টেডিয়াম পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেলের অনুসারী ও জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থকরা নোয়াখালী টাউনহলের মোড়ে মুখোমুখি হলে প্রথমে ধাওয়া পাল্টা-ধাওয়া ও পরে সংঘর্ষ বেধে যায়। এতে অনেক লোকজন আহত হন। একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম গণমাধ্যমকে জানান, হাসপাতালে দুই গ্রুপের ১০২ জন চিকিৎসা সেবা নিতে আসেন। এদের মধ্যে অন্তত ৭০ জন হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, শান্তিপূর্ণ সম্মেলনকে বানচাল করার উদ্দেশে সোহেলের অনুসারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

পাল্টা অভিযোগ করে নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল বলেন, বিনা উস্কানিতে একরামুল করিম চৌধুরী ও তার লোকজন আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন দুই গ্রুপের সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি শান্ত রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১০

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১১

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১২

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৩

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৪

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৫

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৬

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

১৭

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১৮

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

১৯

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য হলেন জসিম উদ্দিন তুষার

২০
error: Content is protected !!