নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২১, ৮:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৮১ জন

পেকুয়ায় বিহিন্দীজালে আটকে জেলের মৃত্যু

Copy Link

কক্সবাজারের পেকুয়ায় ভোলাখালে ফাঁতানো বিহিন্দীজালে আটকে পড়ে শাহাব উদ্দিন(৪৮) নামের এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার(২৫ জুলাই)বিকেল ৫টার দিকে মগনামা বাজার পাড়াস্থ ভোলাখালে এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহাব উদ্দিন উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে তাকে পেকুয়া নুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জাফর আলম জানায়,বিকেলে শাহাব উদ্দিন মগনামা বাজার পয়েন্টে ভোলাখালে বিহিন্দীজালের পাশে গাছ পুঁতেছিল।আমি নদীর পাড়ে কাঁকড়ার জন্য অপেক্ষা করছি।আমি নিয়মিত তার কাছ থেকে কাঁকড়া নিই।নদীতে তীব্র স্রোত ছিল। হঠাৎ অসাবধানবশত পানির স্রোতে জালে ভেতর ঢুকে পড়ে।আমি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।আমার চোখের সামনে শাহাব উদ্দিনের মর্মান্তিক মৃত্যু হয়।

নিহতের ছেলে তৌহিদুল ইসলাম জানায়,বাবা ৭/৮ বছর ধরে ভোলাখালে জাল ফাঁতিয়ে জীবিকা নির্বাহ করে।ভোলাখালের অপরপাড়ে মগনামা বাজার পাড়ায় আমি ভাঙ্গারী দোকান করি।প্রতিদিনের মত বাবা জাল ফাঁতায়।নদীতে গাছ পুঁতানোর সময় পানির তীব্র স্রোতে জালের ভেতর আটকা পড়ে। জাল কেটে আমরা উদ্ধার করি।এদিকে নিজের ফাঁতানো জালে আটকে পড়ে শাহাব উদ্দিনের মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার বলেন, বিষয়টি পুলিশ শুনেনি। খবর নিচ্ছি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!