নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২১, ৯:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬১৮ জন

বান্দরবান পরিত্যাক্ত অবস্থায় ২৯টি মর্টার বোমা উদ্ধার এবং ধ্বংস করা হয়

Copy Link

থানচি(বান্দরবান)প্রতিনিধিঃ বান্দরবানে রুমা উপজেলায় গ্যালেঙ্গা ইউনিয়ন এলাকায় মাটির নিচে পুতে রাখার পরিত্যাক্ত অবস্থায় ২৯টি উচ্চ বিস্ফোরক মর্টার বোম বলিপাড়া জোন উদ্ধার করে ধ্বংস করে।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে থানচি উপজেলায় বলিপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেনরোয়া পাড়া এলাকায় উদ্ধারকৃত ২৯টি উচ্চ বিস্ফোরক মর্টার বোম ধ্বংস করা হয়েছে।(১৯ জুলাই)সোমবার বিকালে বান্দরবান রিজিয়নের অধীনসহ বলিপাড়া জোনের লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল আলমের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব উচ্চ বিস্ফোরক মর্টার বোম উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যে ভিত্তিতে রুমা উপজেলায় গ্যালেঙ্গা ইউনিয়ন এলাকায় মাটির নিচে পুতে পরিত্যাক্ত অবস্থায় ২৯টি উচ্চ বিস্ফোরক মর্টার বোমের সন্ধান পাওয়া যায়। পরে বান্দরবান রিজিয়নের অধীনসহ বলিপাড়া জোনের বিশেষ তাৎপরতায় উচ্চ বিস্ফোরক এসব মর্টার বোম উদ্ধার করা সম্ভব হয়।

এদিকে বলিপাড়া বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল আলম জানান, বিশেষ তৎপরতার ফলে এ ধরনের উচ্চ বিস্ফোরক উদ্ধার করা সম্ভব হয়েছে। এগুলো উদ্ধার করা ফলে, অত্র এলাকায় বসবাসরত জনগণসহ সকলেই বড় ধরনের দুর্ঘটনা ও অভাবনীয় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

তিনি আরো বলেন, বান্দরবানে যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমনে বান্দরবান রিজিয়নের আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তাৎপরতা বৃদ্ধিসহ এ ধরনের অপারেশনাল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!