Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়িতে গ্রাম পুলিশ ও মহল্লাদার পেল পোশাক ও বাইসাইকেল

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশ ও মহল্লাদারদের মাঝে বাই-সাইকেল,পোষাক ও সাজ-সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ জুলাই) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা চত্বরে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি এর উদ্বোধন করেন।

এ অনুষ্ঠানে বান্দরবান জেলা প্রশাসক কর্তৃক দেওয়া এসব উপকরণ উপজেলার সদর, বাইশারী,ঘুমধুম, সোনাইছড়ি ও দোছড়িসহ ৫ ইউনিয়নের ৪২ জনকে পোষাক, সাজ-সরঞ্জাম ও ৩৭ জনকে বাই-সাইকেল হস্তান্তর করেন ইউএনও সাদিয়া আফরিন কচি। এসময় স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।