নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২১, ৪:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৭৭ জন

পেকুয়ার মগনামায় ৩৮’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ত্রাণ বিতরণ

Copy Link

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ কেজি করে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল (জি আর, ভিজিএফ) ও জেলে ভাতার ৩০ কেজি করে তুলে দিয়েছেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম।

রবিবার (১৮জুলাই) সকাল ৯ টায় মগনামা ইউনিয়ন পরিষদ মাঠে ৩৮শত পরিবারের মাঝে সরকার হতে প্রাপ্ত বরাদ্দ ৩২ মেট্রিক টন ও নিজ অর্থায়নে ২ মেট্রিকটনসহ ৩৪ মেট্রিক টন চাল বিলি করা হয়েছে। চাল বিতরণ কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধি-দফতরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাঈনুল হাসান।

করোনা ভাইরাস সংক্রমণ পাল্লা দিয়ে বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দিন মজুরদের জন্য এবং ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নানা শ্রেণি ও পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পেকুয়া উপজেলা প্রসাশনের মাধ্যমে এই চাল উপজেলার ৭ টি ইউনিয়নের ন্যায় মগনামা ইউনিয়নেও বরাদ্দ দেয়া হয়। কর্মহীন, অসহায় ও নিম্ন আয়ের মানুষের প্রতিজনকে ১০ কেজি ও জেলেদেরকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, মগনামা ইউনিয়ন পরিষদের সচিব অনীল কান্তি সুশীল, ইউপি সদস্য মোহাম্মদ শাহেদ,নুর মোহাম্মদ বদ, এম জাইদুল হক,নুরুল আজিম,নুর মোহাম্মদ মাদু, জসিম উদ্দিন,হামিদা আকতার,ফারজানা মুন্নিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাল বিতরণ উদ্বোধন কালে ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম বলেন, ভয়াবহ করোনা ভাইরাস মোকাবেলায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কর্মহীন হওয়া অসহায় মানুষের দুঃখ লাগবের জন্য এবং আসন্ন ঈদুল আযহা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও গরীব দরদী মানবতার “মা” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে চকরিয়া-পেকুয়ার জনবান্ধব নেতা মাননীয় সাংসদ জাফর আলমের সহযোগিতায় সামান্য সহায়তা হিসাবে সাধারণ ত্রাণ ( জি আর, ভিজিএফ ও জেলে ভাতার) ৩২ মেট্রিক টন চাল উপহার পাঠিয়েছেন।

তিনি আরো বলেন, করোনার ভাইরাসের এই অসহনীয় পরিস্থিতিতে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে সকলের কাছে অনুরোধ জানান। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রেখে ও মাস্ক পরিধান করে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আহবান জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!