নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই ২০২১, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৮১ জন

পেকুয়ায় সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদের স্মরণে খতমে কুরআন ও মিলাদ অনুষ্ঠিত

Copy Link

পেকুয়া (কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুছাইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে খতমে কুরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে উপজেলা জাতীয় পার্টি। শনিবার (১৭জুলাই) বিকেল ৩টার দিকে পেকুয়া উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ খতমে কুরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইলিয়াস আলী ও পেকুয়া উপজেলা জাতীয় পার্টির যৌথ সহযোগিতায় এ মিলাদ মাহফিল ও খতমে কুরআন অনুষ্ঠিত হয়েছে।

এদিকে শনিবার দুপুর আড়াইটার দিকে পেকুয়া উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে পল্লীবন্ধু হুছাইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে খতমে কুরআনের আয়োজন করা হয়। খতমে কুরআন ও মিলাদ শেষে প্রয়াত রাষ্টপতি হুছাইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এম.দিদারুল করিম বলেন, বাংলাদেশের ইতিহাসে সাবেক রাষ্টপতি ও পল্লীবন্ধু হুছাইন মোহাম্মদ এরশাদের অবদান অনস্বীকার্য। জীবনের অধিকাংশ সময় তিনি দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। তাই তিনি আজ মরেও অমর হয়ে আছেন সমগ্র বাঙালি জাতির হৃদয়ে। আমি এই মহান নেতার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি।

এ সময় জাতীয় পার্টি পেকুয়া উপজেলা শাখার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!