নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২১, ৫:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৮ জন

লামায় ট্রাক-মাহিন্দ্র-মোটর সাইকেল ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩আহত ৪

Copy Link

নিজস্ব প্রতিবেদনঃবান্দরবান লামা উপজেলার লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পশ্চিম লাইনঝিরি এলাকায় ট্রাক,মাহিন্দ্র ও মোটর সাইকেল ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে।

রবিবার(১১ জুলাই২১ইং)দুপুর ১টায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাঘটে।ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ,ফায়ার সার্ভিস,জনপ্রতিনিধি ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়।

নিহতরা হলেন,আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারী পাড়ার শুভ দাশ এর স্ত্রী রূপসী দাশ (২২),একই পাড়ার গোবিন্দ দে এর স্ত্রী চিনু দে(৩০)ও লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সিদকার পাড়া এলাকার মসিদিয়া গ্রামের জিয়াবুল হকের ছেলে মুক্তার আহাম্মদ (৫০)।আহতরা হলেন,ট্রাকের হেলপার কুমিল্লা জেলার সদর উপজেলার কালিয়াঝুঁড়ি ইউনিয়নের বড়পুকুর উত্তর পাঁড়ের ফেলু মিয়া সর্দ্দার এর ছেলে জাকের হোসেন(৫০),কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মো.শহিদুল্লাহ এর ছেলে মো.সাগর(২৫),আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারী পাড়ার শুভ দাশ এর মেয়ে অংকিতা দে (৩)।দুর্ঘটনায় ট্রাকের ড্রাইভার পায়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল হতে পালিয়ে যাওয়ায় তার পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যেক্ষদর্শীরা জানান,আলীকদম থেকে আসা চকরিয়া গামী একটি মাহিন্দ্র লকডাউনের নিয়ম ভেঙ্গে যাত্রী বোঝাই করে যাওয়ার পথে লামা পৌরসভার লাইনঝিরি মোড়ের এক ট্রাফিক পুলিশ মাহিন্দ্রটিকে থামতে বলে। মাহিন্দ্রটি পালিয়ে যেতে চাইলে ট্রাফিক পুলিশের অফিসার মোটর সাইকেল নিয়ে মাহিন্দ্রটিকে ধাওয়া করে।পরে মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি এলাকায় একটি ঝুঁকিপূর্ণ বাঁকে মাহিন্দ্রটিকে গতিরোধ করে রাস্তার উপরে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এসময় চকরিয়া হতে আসা আলীকদম গামী সিলেট বালু বোঝাই একটি ট্রাক (লাইসেন্স নং- চট্টমেট্রো-ট ১১-৮৬৮৯) মিরিঞ্জা পাহাড় নামার সময় ঝুঁকিপূর্ণ বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে পড়া মাহিন্দ্র ও মোটর সাইকেলটির উপর তুলে দেয়। ঘটনাস্থলে মুক্তার আহাম্মদ ও চিনু দে এর মৃত্যু হয়।

লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবিন বলেন, আহত ৪ জনকে লামা হাসপাতালে নিয়ে আসলে সেখানে আহত রূপসী দাশের মৃত্যু হয়। বাকী আহতদের মধ্যে শিশু অংকিতা দে এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকীদের লামা হাসপাতালে ভর্তি দেয়া হয়।

৩ জন নিহত ও ৪ জন আহতের বিষয়টি নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শুনামাত্র ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত নিহতদের উদ্ধার করি। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে রাস্তার যোগাযোগ সচল করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। দোষীদের বিচারের আওতায় আনা হবে।

এদিকে দুর্ঘটনার খবর পাওয়ামাত্র লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম ও লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রিজওয়ানুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে আসেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!